Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল ২০২০-এর ফাইনালে শ্রেয়সদের পথের কাঁটা হতে পারেন দিল্লিরই প্রাক্তন ২ বিদেশি ক্রিকেটার

আইপিএল ২০২০-এর ফাইনালে শ্রেয়সদের পথের কাঁটা হতে পারেন দিল্লিরই প্রাক্তন ২ বিদেশি ক্রিকেটার

আজ সন্ধ্যায় অপেক্ষার অবসান। ১৩ বছরে প্রথমবার টুর্নামেন্টের মেগা ফাইনালে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ দুর্ধর্ষ মুম্বই ইন্ডিয়ান্স। শ্রেয়স আইয়ারদের কাছে ম্যাচ জেতা যে বেশ কঠিন হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এ লড়াইয়ে দিল্লির পথের কাঁটা হতে পারেন দলেরই প্রাক্তন বিদেশি ক্রিকেটার কুইন্টন ডি কক ও ট্রেন্ট বোল্ট।

ডি কক ও বোল্ট বাধা দিল্লির

ডি কক ও বোল্ট বাধা দিল্লির

চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৫ ম্যাচ খেলে ৪৮৩ রান করেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। সামিল রয়েছে চারটি অর্ধশতরান। অপরাজিত ৭৮ চলতি টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ স্কোর। অন্যদিকে দলের অন্যতম শক্তি তথা নিউজিল্যান্ডের বাঁ-হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ১৪ ম্যাচ খেলে ২২টি উইকেট নিয়েছে। দুই ক্রিকেটারই এক সময় খেলতেন দিল্লি দলে।

দিল্লির বিরুদ্ধে ডি কক

দিল্লির বিরুদ্ধে ডি কক

চলতি টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সবকটি ম্যাচ মিলিয়ে মোট ১১৯ রান এসেছে কুইন্টন ডি ককের ব্যাট থেকে। চলতি আইপিএলে দিল্লির বিরুদ্ধে ডি ককের সর্বোচ্চ স্কোর ৫৩।

দিল্লির বিরুদ্ধে বোল্ট

দিল্লির বিরুদ্ধে বোল্ট

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিন ম্যাচ খেলে ৬ উইকেট নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। লিগ স্তরের দ্বিতীয় সাক্ষাতে দিল্লির বিরুদ্ধে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন কিউয়ি ফাস্ট বোলার।

দিল্লির করণীয়

দিল্লির করণীয়

আজকের বিগ ফাইনাল জিততে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার কুইন্টন ডি কক-কে শুরুতেই আউট করতে হবে দিল্লি ক্যাপিটালসকে। প্রোটিয়া উইকেটরক্ষকের দুর্বলতা জানেন শ্রেয়স আইয়ার শিবিরের শক্তি তথা দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডা ও আনরিখ নর্কিয়া। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার ট্রেন্ট বোলারের চার ওভার দেখে খেলাই হবে বুদ্ধিমানের কাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+