'দাদা' সৌরভের কথাতে ধুম জ্বর নিয়েও মাঠে নেমেছিলেন এই বাঁ-হাতি স্পিনার

'দাদা' সৌরভের কথাতে ধুম জ্বর নিয়েও মাঠে নেমেছিলেন এই বাঁ-হাতি স্পিনার

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার মুরলী কার্তিক। 'দাদা'-এর সঙ্গে জুড়ে থাকা তাঁর কিছু পুরনো মুহূর্তের কথা স্মরণ করেছেন মুরলী। জানিয়েছেন, কেন মহারাজ তাঁর কাছে সর্বদা স্পেশাল।

মুরলীর কেরিয়ার

মুরলীর কেরিয়ার

২০০০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বেই ভারতীয় দলে অভিষেক ঘটেছিল বাঁ-হাতি স্পিনার মুরলী কার্তিকের। ভারতের হয়ে ৮টি টেস্ট, ৩৭টি ওয়ান ডে খেলা তামিলনাড়ুর এই ক্রিকেটারের ঝুলিতে যথাক্রমে ২৪ ও ৩৭টি উইকেট রয়েছে। আইপিএলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স ও পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে খেলেছেন মুরলী।

বাঁ-হাতি স্পিনার পছন্দ সৌরভের

বাঁ-হাতি স্পিনার পছন্দ সৌরভের

কোনও কারণে ক্রিকেট মহলে ধারণা তৈরি হয় যে সৌরভ গঙ্গোপাধ্যায় বাঁ-হাতি স্পিনারকে ভালো খেলায়, দলে সুযোগ পেতেন না মুরলী কার্তিক। সেই দাবি উড়িয়ে দিয়েছেন প্রাক্তন স্পিনার নিজে। উল্টে বলেছেন, সৌরভ যেমন বাঁ-হাতি স্পিনারকে খেলতে পছন্দ করতেন, তেমনই দলে তাঁকে রাখতেও চাইতেন।

১০৪ ডিগ্রি জ্বর

১০৪ ডিগ্রি জ্বর

আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে খেলার সময় তাঁর নানা অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন মুরলী কার্তিক। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক ম্যাচে শুধু 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথাতে ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও মাঠে নেমেছিলেন বলে জানিয়েছেন কার্তিক। বলেছেন, সেদিন তিনি ফুলহাতা সোয়েটার পরে মাঠে নেমেছিলেন।

চেন্নাইতে যেতে দেননি সৌরভ

চেন্নাইতে যেতে দেননি সৌরভ

মুরলী কার্তিক জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই কলকাতা নাইট রাইডার্স থেকে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ায় খেলতে এসেছিলেন তিনি। এরপর তিনি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলার প্রস্তাব পেয়েছিলেন বলে জানিয়েছেন প্রাক্তন ভারতীয় স্পিনার। কিন্তু অধিনায়ক সৌরভ তাঁকে সিএসকে-তে যেতে দেননি বলে জানিয়েছেন কার্তিক। বলেছেন, তিনি বিসিসিআই সভাপতির কথা শুনেও ছিলেন। কারণ সৌরভকে তিনি দাদার মতো দেখতেন বলেও জানিয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন স্পিনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+