মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, ভর্তি আইসিইউ-তে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক, ভর্তি আইসিইউ-তে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস। চার দিন আগে জানা যায় প্রাক্তন পাক অধিনায়কের শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। এর পরই করোনা অক্রান্ত জাহিরকে ভর্তি করা হয় ইংল্যান্ডের প্যাডিংটনের সেন্ট মেরিস হাসপাতালে ।

শুরুতে তাঁকে অক্সিজেন সার্পোটে রাখা হলেও মঙ্গলবার রাত্রের দিকে অবস্থার অবনতি হয় জাহিরের। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, তাঁকে এই মুহূর্তে রাখা হয়েছে আইসিইউ'তে। এ-ও জানা গিয়েছে, দুবাই থেকে লন্ডনে যাওয়ার পথে এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় তাঁর শরীরে মারণ ভাইরাস প্রবেশ করে। লন্ডনে পৌঁছে শরীরী অস্বস্তি অনুভব করেন প্রাক্তন পাক অধিনায়ক। কিডনিতে অনুভব করেন প্রবল যন্ত্রণা, তাঁর নিউমোনিয়াও ধরা পড়েছে, করা হয়েছে ডায়ালিসিসও।
আপাতত ৭৪ বছর বয়সী এই কিংবদন্তির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫৯টি ম্যাচ খেলে করেছেন ৩৪,৮৪৩ রান। শতরান ১০৮টি। তাঁর অর্ধশ-তরানের সংখ্যা ১৫৮। পাকিস্তান-সহ বিশ্বের বহু প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটার তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই তালিকায় রয়েছেন মহম্মদ হাফিজ, অ্যালান উইলকিনস












Click it and Unblock the Notifications