করোনা উদ্বেগের মাঝে ক্রিকেট থেকে সন্ন্যাস ঘোষণা করে চমক প্রাক্তন ক্যাপ্টেনের

করোনা উদ্বেগের মাঝে ক্রিকেট থেকে সন্ন্যাস ঘোষণা করে চমক প্রাক্তন ক্যাপ্টেনের

করোনা উদ্বেগে বিশ্বজুড়ে যখন সংকটের পরিস্থিতি তখন আকস্মিৎভাবে ক্রিকেট থেকে সন্ন্যাস ঘোষণা করলেন পাকিস্তানের মহিলা দলের প্রাক্তন অধিনায়ক সানা মীর। দীর্ঘ ১৫ বছর দেশের হয়ে খেলছেন সানা। মহিলা ক্রিকেটে পাকিস্তানের হয়ে দুশোর বেশি ম্যাচ খেলেছেন। ১৫ বছর দীর্ঘ ক্রিকেট কেরিয়ারকে মুহূর্তেই বিদায় জানালেন তিনি।

২০০৯ সাল থেকে ২০১৭ সাল, দীর্ঘ এই আট বছরে পাকিস্তান মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনও ছিলেন সানা। শনিবার সকালেই বিবৃতি জারি করে ৩৪ বছরের এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানান। দেশের হয়ে ২২৬ ম্যাচের মধ্যে ১৩৪ ম্যাচে ক্যাপ্টেন ছিলেন মির।

করোনা উদ্বেগের মাঝে ক্রিকেট থেকে সন্ন্যাস ঘোষণা করে চমক প্রাক্তন ক্যাপ্টেনের

ক্রিকেট থেকে অবসর নেওয়ার দিনে সানা জানিয়েছেন "১৫ বছর ধরে দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এর জন্য কৃতজ্ঞ থাকব। দেশের হয়ে এতদিন ধরে ক্রিকেট খেলার সুযোগ পেতে সত্যিই গর্বিত। এতদিন ধরে টিমে যাদের সঙ্গে খেললাম, কোচ, স্টাফ সবাইকে ধন্যবাদ জানাতে চাই।'

করোনা উদ্বেগের মাঝে ক্রিকেট থেকে সন্ন্যাস ঘোষণা করে চমক প্রাক্তন ক্যাপ্টেনের

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/KTUDlgxt9Zs" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

২০০৫ সালে দেশের হয়ে সানা আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। একদিনের ক্রিকেটে ৭২ ম্যাচে পাকিস্তানের হয়ে ক্যাপ্টেনসি করেছেন সানা। তাঁর অধিনায়কত্বে পাকিস্তান মহিলা ক্রিকেট দল ২৬ ম্যাচে জয় পেয়েছে ও ৪৫ ম্যাচে হেরেছে।

মহিলা ক্রিকেটে স্পিনার হিসেবে মিরের সুনাম রয়েছে। সানা মিরই পাকিস্তানের প্রথম মহিলা ক্রিকেটার যিনি বোলার হিসাবে এক দিনের ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন। ১২০টি ওয়ানডে ম্যাচে খেলে স্পিনার মিরের সংগ্রহ ১৫১ উইকেট। অন্যদিকে ১০৬টি টি২০ ম্যাচ খেলে সানা ৮৯ উইকেট নিয়েছেন ৩৪ বছরের সানা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+