সঞ্জু স্যামসনের পারফরম্যান্সে অত্যন্ত হতাশ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক

সঞ্জু স্যামসনের পারফরম্যান্সে অত্যন্ত হতাশ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক

ফ্রাঞ্চাইজি এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও সঞ্জু স্যামসনের পারফরম্যান্স আন্তর্জাতিক স্তরে এখনও দাগ কাটতে পারেনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে ফের একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন স্যামসন।

শ্রীলঙ্কা সিরিজে সঞ্জু স্যামসন:

শ্রীলঙ্কা সিরিজে সঞ্জু স্যামসন:

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে প্রথম একাদশের একাধিক ক্রিকেটার না থাকায় দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু। নিজের প্রতিভার সামান্য ঝলক দিলেও দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচে ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি তিনি। দ্বিতীয় টি-২০ ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে এসেছিল ২৫ বলে ৩৯ রানের ইনিংস। তৃতীয় টি-২০ ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব সামলানো সঞ্জু করেন ১২ বলে ১৮।

সঞ্জুর পারফরম্যান্সে হতাশ সলমন বাট:

সঞ্জুর পারফরম্যান্সে হতাশ সলমন বাট:

জাতীয় দলে সুযোগ পেয়েও যে ভাবে সেগুলি হাতছাড়া করছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান তাতে অত্যন্ত হতাশ প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান সলমন বাট। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের প্রাক্তন ওপেনিং ব্যাটসম্যান জানিয়েছেন, দলে জায়গা পাকা করতে হলে স্যামসনের আরও বেশি ভূমিকা রাখা উচিৎ সুযোগ পাওয়া ম্যাচগুলিতে। তাঁর কথায়, "সঞ্জু স্যামসন বেশ কিছু ভাল শট খেলেছে। কিন্তু ১৮, ১৯, ২০ এবং ৩০ রানের ইনিংস যথেষ্ট নয় (দলে স্থায়ী জায়গা তৈরি করার জন্য)। দলের মধ্যে পাকাপাকি জায়গা করে নিতে হলে আরও ভাল পারফর্ম করতে হবে।"

স্যামসনের সঙ্গে লড়াইয়ে রয়েছে বহু প্রতিভাবান ক্রিকেটার:

স্যামসনের সঙ্গে লড়াইয়ে রয়েছে বহু প্রতিভাবান ক্রিকেটার:

বহু ক্রিকেটার রয়েছে যারা নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে নজর কেড়েছে এবং জাতীয় দলের কড়া নাড়ছে। তাঁর কথায়, "বহু ক্রিকেটার রয়েছেন যারা ভাল পারফরম্যান্সের মধ্যে দিয়ে ভারতীয় দলের কড়া নাড়ছে। তুমি যদি দলে জায়গা পেতে চাও, তা হলে তোমায় ব্যতিক্রমী কিছু করতে হবে। এটা প্রতিভার বিষয় নয়, এটা হল কে কতটা ফিরিয়ে দিতে পারছেন দলকে সেটার বিষয়।"

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল:

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের ফলাফল:

ধর্মশালায় দ্বিতীয় টি-২০ জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজের দখল নিয়েছে ভারত। শ্রীলঙ্কার ১৮৩ রানের জবাবে মাত্র তিন উইকেটের বিনিময়ে ১৭.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। শ্রেয়স আইয়ার এবং রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি শ্রীলঙ্কার বোলাররা। ৪৪ বলে ৭৪ রান করেন আইয়ার, ১৮ বলে ৪৫ রান আসে রবীন্দ্র জাডেজার ব্যাট থেকে। লাহিরু কুমারা এই ম্যাচে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ দু'টি উইকেট নেন। বোলারদের ব্যর্থর কারণে দ্বিতীয় টি-২০ ম্যাচ হারতে হলেও এই ম্যাচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। পথুম নিশাঙ্ক ৭৫ রান করেন শ্রীলঙ্কার হয়ে। ১৯ বলে ঝোড়ো ৪৭ রান করেন অধিনায়ক ডসুন শনকা। অপর ওপেনার গুণতিলকা করেন ৩৮ রান। যদিও শ্রীলঙ্কার মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছে এই ম্যাচে। মিডল অর্ডারের তিন ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+