ঋদ্ধিমানকে ভুল কিছু বলেননি ভারতীয় দলের কোচ, দ্রাবিড়ের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন জাতীয় নির্বাচকের

ঋদ্ধিমানকে ভুল কিছু বলেননি ভারতীয় দলের কোচ, দ্রাবিড়ের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন জাতীয় নির্বাচকের

দক্ষিণ আফ্রিকার সফরের মধ্যে ঋদ্ধিমান সাহাকে আলাদা ভাবে ডেকে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন ভবিষ্যতের জন্য নির্বাচাকরা তরুণ উইকেটরক্ষককে সুযোগ দিতে চায় এবং ঋদ্ধি চাইলে অন্যরকম কিছু ভাবতে পারেন। সরাসরি না বললেও মূলত ঋদ্ধিকে অবসর নেওয়ার পথেই ঠেলে দিয়েছিলেন দ্রাবিড়।

ঋদ্ধিমানকে ভুল কিছু বলেননি ভারতীয় দলের কোচ, দ্রাবিড়ের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন জাতীয় নির্বাচকের

প্রাক্তন অধিনায়ক এবং ভারতীয় দলের কোচ হিসেবে কী ভাবে দ্রাবিড় এমন কথা বলতে পারেন তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা দ্রাবিড়ের নাম না করে তিরস্কার করেন তাঁকে। তিনি জানিয়েছিলেন, একজন ক্রিকেটার কখন অবসর নেবে তা স্থির করে দেওয়ার অধিকার নেই কারোর। কখনও-ই কেউ বলে দিতে পারে না কোন ক্রিকেটার কখন অবসর নেবে।

এই পরিস্থিতিতে দ্রাবিড় পাশে পেলেন প্রাক্তন জাতীয় নির্বাচক সরণদীপ সিং। এআনআই-কে তিনি বলেছেন, "আমার মনে হয় না দ্রাবিড় কিছু ভুল বলেছে। এখন সাহার ৩৭ বছর বয়স। ওর নিজেকে নিয়ে ভাবার সময় এসেছে। ও কেন বেঞ্চে বসার জন্য দলে নির্বাচিত হতে চায় যখন আমাদের কাছে তরুণ উইকেটরক্ষক রয়েছে। পন্থ দলের প্রথম পছন্দ এবং ও দীর্ঘ সময় খেলবে।"

দল থেকে বাদ পরার পরেই ঋদ্ধিমানের কাছে ইন্টারভিউ-এর জন্য অনুরোধ করেছিলেন এক সাংবাদিক। কিন্তু সেই অনুরোধে ঋদ্ধি কান না দেওয়ায় রীতিমতো তাঁকে হুমকি দেওয়া হয়। অপমানিত ঋদ্ধি টুইটারে সেই স্ক্রিন শট শেয়ার করার পর থেকেই সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনার জন্য বিভিন্ন মহল থেকে তাঁর কাছে অনুরোধ জানানো হয়েছে। ঋদ্ধিমানের পাশে রয়েছে ক্রিকেট মহলের বৃহৎ অংশ। বীরেন্দ্র শেহওয়াগ, হরভজন সিং-এর তরফ থেকে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে ঋদ্ধির পাশে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষককে সমর্থন জানিয়ে অভিযুক্ত সাংবাদিককে চিহ্নিত করার জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এই বিষয়ে সরণদীপ বলেছেন, "এই বিষয়ে পরিষ্কার ভাবে কথা বলা উচিৎ ঋদ্ধির এবং ওই সাংবাদিকের নাম সামনে আনা উচিৎ। একমাত্র সাহাই বলতে পারবে ও কাকে রক্ষা করছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+