নিলামের আগে কেকেআর থেকে বাদ পড়েই, আবুধাবিতে বিধ্বংসী ব্যাটিং নাইট প্রাক্তনীর
নিলামের আগে কেকেআর থেকে বাদ পড়েই, আবুধাবিতে বিধ্বংসী ব্যাটিং নাইট প্রাক্তনীর
১৮ ফেব্রুয়ারি আইপিএল নিলাম। তার আগে ইংল্যান্ডের উঠতি প্রতিভা টম ব্যান্টনকে ছেড়ে দিয়েছে কেকেআর। আইপিএল ২০২০ তে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র ২টি ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন টম ব্যান্টন। ব্রিটিশ ওপেনারকে অনেকটা সময় ডাগাউটে থাকতে হয়েছিল। এবার মিনি নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স।

বাদ পড়ার পর এবছর আইপিএল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ব্যান্টন। আইপিএল খেলবেন কিনা, সেটা সময়ই বলবে। হয়ত নিলাম থেকে নতুন দলও পেয়ে যেতে পারেন তিনি।
তার আগে আবু ধাবি টি-১০ লিগে ব্যাটিং ঝড় ব্যান্টনের। কালান্দার্সকে ম্যাচ জেতালেন মারকুটে ব্যান্টন। পুণে ডেভিলসের বিরুদ্ধে ১৮ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন ব্রিটিশ ওপেনার। তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন। প্রথমে ব্যাট করে পুণে ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০৭ রান তোলে। টম ক্যাডমোর ২৮ বলে ৫৪ রান করেন। তিনি ৫টি চার ও ৩টি ছক্কা মারেন। ২৪ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন ডারউইস রসুলি। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। জয়ের জন্য ১০৮ রান তাড়া করতে নেমে কালান্দার্স ৭.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে ম্যাচ জিতে যায়। শার্জিল খান ২৮ ও সোহেল আখতার ৩৩ রান করে অপরাজিত থাকেন। ব্যান্টন ১৮ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলায় ম্যাচের সেরা হয়েছেন।












Click it and Unblock the Notifications