Rudi Koertzen: গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন ক্রিকেট আম্পায়ার রুডি কার্টজেন

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন ক্রিকেট আম্পায়ার রুডি কার্টজেন

প্রয়াত হলেন রুডি কার্টজেন। গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেট আম্পায়ারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। জানা গিয়েছে মঙ্গলবার রিভার্সডেল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তাঁর পুত্র রুডি কার্টজন জুনিয়র আলগোয়া এফএম নিউজকে বাবার প্রয়াণের খবর দেন।

 Rudi Koertzen: গাড়ি দুর্ঘটনায় প্রয়াত প্রাক্তন ক্রিকেট আম্পায়ার রুডি কার্টজেন

রুডি ছাড়াও প্রয়াত হয়েছেন আরও তিন জন। জানা গিয়েছে মুখোমুখি সংঘর্ষ হয় রুডির গাড়িটির। গল্ফ উইকেন্ড কাটানোর পর নেলসন ম্যান্ডেলা বে-এর বাসিন্দা রুডি নিজের বাড়িতে ফিরছিলেন কেপ টাউন থেকে।

বাবার প্রয়াণের খবর জানান তাঁর পুত্র রুডি কার্টজন জুনিয়র। আলগোয়া এফএম নিউজকে তিনি বলেন, "একটি গল্ফ টুর্নামেন্ট খেলতে তিনি বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন, এবং সোমবারই তাঁদের আসার কথা ছিল। কিন্তু মনে হয় আরও এক রাউন্ড গল্ফ খেলার সিদ্ধান্ত নেন তাঁরা।"

ছোট থেকেই ক্রিকেটের প্রতি ভালাবাসা রুডি কার্টজনের। দক্ষিণ আফ্রিকা রেলওয়েজে এক জন ক্লার্ক হিসেবে কাজ করার সময়ে লিগ ক্রিকেটে খেলতেন তিনি। ১৯৮১ সালে আম্পায়ার হন তিনি এবং এগারো বছর আন্তর্জাতিক আম্পায়ারিং-এ তিনি পথ চলা শুরু করেন। ১৯৯১ সালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে তিনি পোর্ট এলিজাবেথে আম্পায়ারিং করেন। আন্তর্জাতিক কেরিয়ারে ১০৮টি টেস্ট এবং ২০৯টি ওডিআই ম্যাচে আম্পায়ারিং করেন রুডি। ১৪টি টি-২০ ম্যাচেও তিনি আম্পায়ারিং করেন। সব মিলিয়ে মোট ৩৩১টি ম্যাচে আম্পায়ারিং করেন দক্ষিণ আফ্রিকার এই আম্পায়ার। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং থেকে অবসর ঘোষণা করেন তিনি। শেষ ম্যাচটি তিনি আম্পায়ারিং করেছিলেন লর্ডসে। ওই টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং পাকিস্তান।

১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যে হওয়া উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করেছিলেন রুডি কার্টজন। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা ক্রিকেট মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+