টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক হতে চলেছেন সুনীল জোশী! গগন খোদার পরিবর্ত কে?

টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক হতে চলেছেন সুনীল জোশী! গগন খোদার পরিবর্ত কে?

দীর্ঘ জল্পনা-কল্পনার পর বিসিসিআই-র প্রধান নির্বাচক কে হতে চলেছেন, তা জানা যাবে আজ। সূত্রের খবর, প্রার্থী নির্বাচন হয়ে গিয়েছে। কেবল ঘোষণা করা বাকি। কোনও অঘটন না ঘটলে দেশের বাঁ-হাতি স্পিনার সুনীল জোশী যে এমএসকে প্রসাদের স্থলাভিষিক্ত হচ্ছেন, তা মোটামুটি ঠিক হয়ে গিয়েছে বলে খবর।

মঙ্গলবারের বৈঠক

মঙ্গলবারের বৈঠক

বিসিসিআই-র প্রধান নির্বাচকের জন্য যোগ্য প্রার্থীর চূড়ান্ত তালিকা বাছতে মঙ্গলবার বৈঠকে বসেছিল ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি। কমিটির সদস্য তথা ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য মদনলাল, ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য আরপি সিং ও দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটার সুলক্ষ্মণা নায়েক বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের সঙ্গে বৈঠক করেন বলেও খবর।

কোন কোন নাম চূড়ান্ত হয়

কোন কোন নাম চূড়ান্ত হয়

সূত্রের খবর, বিসিসিআই-র প্রধান নির্বাচক পদে বসতে চেয়ে জমা পড়া আবেদনের থেকে চার প্রার্থীকে চূড়ান্ত তালিকায় নির্বাচন করে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি। দেশের প্রাক্তন ফাস্ট বোলার ভেঙ্কটেশ প্রসাদ, স্পিনার লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ ও রাজেশ চৌহানের থেকে লড়াইয়ে সুনীল জোশী অনেকটা এগিয়ে রয়েছেন বলে বিসিসিআই সূত্রে খবর। তবে এই চার প্রার্থীকে আজ সিএসি-র সামনে সাক্ষাৎকার পর্বে বসতে হবে বলেও খবর।

কেন এগিয়ে সুনীল

কেন এগিয়ে সুনীল

খালি চোখে দেখলে বিসিসিআই-র প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকার কথা ভারতের হয়ে ৩৩টি টেস্ট ম্যাচ খেলা ভেঙ্কটেশ প্রসাদের। কিন্তু তিনি ইতিমধ্যেই জুনিয়র দলের নির্বাচকের ভূমিকা পালন করেছেন। বিসিসিআই-র রুল বুক অনুযায়ী তিনি টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচকের পুরো মেয়াদ শেষ করতে পারবেন না। সেক্ষেত্রে দেশের হয়ে ১৫টি টেস্ট খেলা সুনীল জোশী বাকি দুই প্রার্থীর থেকে এগিয়ে বলেই মনে করা হচ্ছে। এমএসকে প্রসাদের নির্বাচন কমিটির অন্যতম সদস্য বিদায়ী গগন খোদার পরিবর্তে দেশের প্রাক্তন ক্রিকেটার হরভিন্দর সিংকে নির্বাচন করতে পারে ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি।

বিদায় প্রসাদ

বিদায় প্রসাদ

বিসিসিআই-র প্রধান নির্বাচক পদে ইতিমধ্যেই মেয়াদকাল শেষ হয়েছে এমএসকে প্রসাদের। বিদায় নেওয়ার আগে মঙ্গলবার তিনি বিসিসিআই আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বলে খবর। চোটগ্রস্ত ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, ভূবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ানের ফিটনেসের ওপর নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রসাদকে। তা নিয়ে বিসিসিআই-কে নিজের মতামত জানান টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান নির্বাচক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+