উমরানের পারফরম্যান্সে অভিভূত প্রাক্তন ভারতীয় তারকারা, টুইট করল উপত্যকার ক্রিকেটারের আইপিএল ফ্রাঞ্চাইজি
উমরানের পারফরম্যান্সে অভিভূত প্রাক্তন ভারতীয় তারকারা, টুইট করল উপত্যকার ক্রিকেটারের আইপিএল ফ্রাঞ্চাইজি
উমরান মালিক এবং শিভম মাভির দুর্ধর্ষ পারফরম্যান্সের উপর ভর করে ২০২৩ সালটি জয় দিয়ে শুরু করেছে ভারতীয় দল। দুই রানে শ্রীলঙ্কাকে ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে পরাজিত করেছে ভারত। ভারতের এই জয়ের একটি কারণ যদি শিভম মাভির দুর্দান্ত বোলিং হয় তা হলে অপর এবং অন্যতম উমরান মালিকের গতি এবং সঠিক লাইন- লেন্থ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে উমরানের পারফরম্যান্স:
শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করে ২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন উমরান। এই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহের রেকর্ড ভেঙে দেন জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা উমরান মালিক। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন পর্যন্ত সব থেকে বেশি গতিতে বোলিং করার রেকর্ড ছিল বুমরাহের দখলে। ১৫৩.৩৬ কিমি/ ঘণ্টাতে বোলিং করেছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড ভেঙে দেন উমরান। এই ম্যাচে ১৫৫ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করেন তিনি। গতির বিচারে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি যিনি ১৫৫.৩ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন নভদীপ সাইনি (১৫২.৮৫ কিমি/ ঘণ্টা)।
|
উমরানের প্রশংসায় ইরফান পাঠান:
ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র ইরফান পাঠান এই ম্যাচে উমরান মালিকের পারফরম্যান্স দেখে তাঁর প্রশংসা করেছেন। ইরফান টুইটারে লিখেছেন, "উমরান মালিক শুধু আগুনই ছড়াচ্ছে না সঙ্গে লাইন এবং লেন্থেরও উন্নতি ঘটিয়েছে।"
|
উমরানের প্রশংসায় তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি:
শ্রীলঙ্কার বিরুদ্ধে উমরান মালিকের আগুনে গতি এবং দুর্ধর্ষ বোলিং-এর পর তাঁর প্রশংসায় টুইট করা হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের টুইটার থেকে। আইপিএল-এ সানরাইজার্সের হয়ে দৃষ্টান্ত মূলক পারফরম্যান্সের কারণেই ভারতীয় দলের রাস্তা খুলে যায় উমরানের জন্য। আইপিএল ফ্রাঞ্চাইজিটির করা টুইটে লেখা হয়, "উমরান মালিককে ভালবাসার ১৫৫টা কারণ। জম্মু এক্সপ্রেসের দ্রুততম বল ভারতের জার্সিতে।"
|
উমরানের বন্ধনায় রবীন উথাপ্পা:
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা প্রশংসা করেছেন উমরান মালিকের পারফরম্যান্সের। শিভম মাভিকে দুর্ধর্ষ অভিষেকের জন্য টুইটে শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি উমরানের প্রশংসাও করেছেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications