'​গার্লফ্রেন্ড নেহি হ্যায় উধর'- তালি বাজানে কে লিয়ে নেহি হ্যায়',উইকেটের পিছনে মাহির সেরা মজার কমেন্ট

'​গার্লফ্রেন্ড নেহি হ্যায় উধর'- তালি বাজানে কে লিয়ে নেহি হ্যায়',উইকেটের পিছনে মাহির সেরা মজার কমেন্ট

স্মৃতির পাতায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। সাত বছর আগে ২০১৩ সালে আজকের দিনেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। অধিনায়ক ধোনির কেরিয়ারে সেটি ছিল তৃতীয় আইসিসি ট্রফি। ঠাণ্ডা মাথার মাহি বিশ্বের একমাত্র অধিনায়ক যার দখলে আইসিসির তিন ভিন্ন ট্রফি রয়েছে। ধোনির চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সাত বছর পূর্তির দিনে, উইকেটের পিছনে মাহির সেরা চার ভাইরাল মজার কমেন্ট জেনে নেওয়া যাক।

​গার্লফ্রেন্ড নেহি হ্যায় উধর

​গার্লফ্রেন্ড নেহি হ্যায় উধর

ভারতীয় পেসার শ্রীসন্থকে একবার মজা করে ঠিক এমনটাই বলেছিলেন ধোনি। ইন্দো- কিউয়ি এক ম্যাচে, কেন উইলিয়ামসনকে আউট করতে না পারায় ভারতীয় বোলারদের বেধরক পিঠিয়ে নিউজিল্যান্ড বড় রানের পাহাড় গড়েছিল। সেই ম্যাচে উইলিয়ামসন সেঞ্চুরি করেছিলেন। ধোনির সাজানো ফিল্ডিং পজিশন থেকে শ্রীসন্থ বারবার সরে যান। এতেই বিরক্তি প্রকাশ করে শ্রীসন্থকে ধোনি একবার,​গার্লফ্রেন্ড নেহি হ্যয় উধর! বলে ধমক দিয়েছিলেন।

​পূজারা তালি বাজানে কে লিয়ে নেহি হ্যায়

​পূজারা তালি বাজানে কে লিয়ে নেহি হ্যায়

ইউটিউবে ধোনির কণ্ঠে এই ডায়লগ বেশ জনপ্রিয়। ক্রিকেট মাঠে এমন হরেক রকম মজার মন্তব্য করে সতীর্থদের বকাঝকা করতেন ধোনি।নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক টেস্টে সাজানো ফিল্ডিংয়ের অনুকূলে বোলিং না করে ভুল ডেলিভারি করে যাচ্ছিলেন জাদেজা। স্লিপে পূজারা ফিল্ডিং করছিলেন। সেই সময় ধোনি জাদেজাকে পরামর্শ দিয়ে ​পূজারা তালি বাজানে কে লিয়ে নেহি হ্যায় মন্তব্য করেন। অর্থাৎ স্লিপে ক্যাচ যাওয়ার অনুকূলে বোলিং করতে বলেছিলেন ধোনি।

গার্লফ্রেন্ড সে রাত মে বাত করলেনা

গার্লফ্রেন্ড সে রাত মে বাত করলেনা

এক ম্যাচে ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে দিয়ে বল করান ধোনি। ভুলভাল জায়গায় বোলিং করার জন্য উথাপ্পাকে ধমক দিয়ে ধোনি বলেছিলেন, ​গার্লফ্রেন্ড সে রাত মে বাত করলেনা, আভি বল ডাল!

ইয়ে আঁখ বন্ধ করকে রোকেগা

ইয়ে আঁখ বন্ধ করকে রোকেগা

এবারও নিউজিল্যান্ড। কুলদীপ যাদবের ডেলিভারিতে ট্রেন্ট বোল্ট বারবার বল ছাড়ছিলেন। যা দেখে উইকেটের পিছন থেকে কুলদীপকে ধোনি পরামর্শ দিয়ে বলেছিলেন, ​ইয়ে আঁখ বন্ধ করকে রোকেগা, দুসরা ডাল!পরের বলেই স্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+