Vinod Kambli: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিনোদ কাম্বলি, কেমন আছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার?

গুরুতর অসুস্থ প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। গত কয়েক মাস ধরেই শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। কোনও রকম ঝুঁকি না নিয়ে পরিবারের পক্ষ থেকে কাম্বলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সংবাদ সংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, বিনোদ কাম্বলিকে মুম্বইয়ের থানে অঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ৫২ বছর বয়সীর বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ ছড়িয়েছে। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, ভর্তির সময় পরিস্থিতি উদ্বেগজনক হলেও আপাতত স্থিতিশীল অবস্থা বিনোদ কাম্বলির।

থানের হাসপাতালেঅ আপাতত চিকিৎসাধীন রয়েছেন কাম্বলি। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। অবশ্য ঠিক কী সমস্যা কাম্বলির হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা কাম্বলির ছবি প্রকাশ্যে এসেছে। ২০১৩ সালে দু'বার তাঁর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার হয়েছিল। চলতি বছরে ফের প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অবস্থার অবনতি হয়।

এর আগে দেখা গিয়েছে কাম্বলির শরীরে একেবারে ভেঙে গিয়েছে। অন্যদের কাঁধে ভর করে হাঁটছেন তিনি। ঠিক মতো দাঁড়াতেও পারছেন না। এই পরিস্থিতি নতুন করে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কাম্বলির দ্রুত আরোগ্য কামনায় ক্রিকেট মহল।

সম্প্রতি তাঁদের প্রাক্তন কোচ প্রয়াত রমাকান্ত আচরেকরের মূর্তি উন্মোচনের দিন মুম্বইয়ের শিবাজি পার্কে উপস্থিত হয়েছিলেন বিনোদ কাম্বলি। কয়েকদিন আগেই রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে বিনোদ কাম্বলি প্রকাশ্যে আসেন, তখনই তাঁর শারীরিক অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। । মানসিক দিক থেকেও তিনি মোটেই ভালো জায়গায় নেই। এরপর থেকে ফের চর্চায় উঠে এসেছে তাঁর নাম। কাম্বলির এমন শারীরিক অসুস্থতা দেখে অবাক হয়েছে ভারতীয় ক্রিকেট মহল।

কাম্বলির অবস্থা দেখে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন সুনীল গাভাসকর। এমনকি অনেক প্রাক্তন ক্রিকেটারই কাম্বলির সঙ্গে যোগাযোগ করেছেন। এর আগে কাম্বলিকে নানাভাবে সাহায্য করেছেন সচিনও। একটা সময় মুম্বইয়ে একইসঙ্গে উঠে এসেছিলেন সচিন ও কাম্বলি। কিন্তু শৃঙ্খলার অভাবেই হারিয়ে যান কাম্বলি। অন্যদিকে সচিন হয়ে উঠেন ভারতীয় ক্রিকেটের ভগবান। কিন্তু দুই জনের বন্ধুত্বে কখনও ছেদ পরেনি।

ভারতীয় দলের হয়ে কাম্বলি ৯ বছর ক্রিকেট খেলেছেন। কেরিয়ারে ১৭টি টেস্টে ১০৮৪ ও ১০৪টি এক দিনের ম্যাচে ২৪৭৭ রান করেছেন তিনি। টেস্টে চারটি ও এক দিনের ক্রিকেটে দু'টি শতরান রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+