Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2022: কুলদীপের সঙ্গে করা কেকেআর-এর দুর্ব্যবহার নিয়ে সোচ্চার ভারতীয় দলের প্রাক্তন তারকা

কুলদীপের সঙ্গে করা কেকেআর-এর দুর্ব্যবহার নিয়ে সোচ্চার ভারতীয় দলের প্রাক্তন তারকা

কুলদীপ যাদবের সঙ্গে অপেশাদার আচরণ করা নিয়ে এবার কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টকে দুষলেন দিল্লি ক্যাপিটলসের সহকারী কোচ মহম্মদ কাইফ। ২০২১ আইপিএল-এ একটি ম্যাচেও খেলানো হয়নি কুলদীপ যাদবকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালে হারের পর সুযোগ একটি ম্যাচেও না খেলানো কুলদীপকে রিলিজ করে দেয় কেকেআর ম্যানেজমেন্ট।

IPL 2022: কুলদীপের সঙ্গে করা কেকেআর-এর দুর্ব্যবহার নিয়ে সোচ্চার ভারতীয় দলের প্রাক্তন তারকা

প্রতিভার কদর বরাবরই করে এসেছেন রিকি পন্টিং, মহম্মদ কাইফের মতো তারকা। নিলাম থেকে কুলদীপকে দুই কোটি টাকায় তুলে নেয় দিল্লি। প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম ম্যাচের সেরা হল দীর্ঘদিন সুযোগ না পাওয়া চায়নাম্যান। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে চার ওভারে মাত্র ১৮ রান খরচ করে তিন উইকেট তুলে নেন কুলদীপ।

কুদলীপের এই পারফরম্যান্সের প্রশংসা করে এবং তাঁর সঙ্গে করা কেকেআর-এর আচরণকে ধিক্কার জানিয়ে মহম্মদ কাইফ বলেন, "একজন প্রমাণিত ম্যাচ উইনার কুলদীপ। তবে, ওকেও ঠিক মতো ম্যানেজ করতে লাগে। ও খুবই আবেগপ্রবণ এবং হতাশ হয়ে পড়ে যখন বোলিং করার সুযোগ না পায় বা দল থেকে বাদ পড়ে। দীনেশ কার্তিক এবং ইয়ন মর্গ্যান যখন অধিনায়ক ছিল তখন স্কোয়াডে নয় বাড়িতে বসে থাকতে বাধ্য হতো ও। যখন এই ধরনের ব্যবহার আপনি করবেন তখন যে কোনও ম্যাচ উইনার সেই চাপটা অনুভব করবে।"

দিল্লি ক্যাপিটলসে কুলদীপের সতীর্থ অক্ষর প্যাটেল কেকেআর-কে এক হাত নিয়ে বলেছিলেন, "দিল্লি ক্যাপিটলসের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে ম্যাচের সেরার পুরষ্কারে স্বীকৃত করা হয়েছে। কেকেআর-এর দলে ওর স্থান নিশ্চিত ছিল না তাই নিজেকে মেলে ধরতে পারছিল না ও। ও প্রতিটা ম্যাচ খেলবে কি না, তার কোনও নিশ্চয়তা ছিল না।"

ভারতের অন্যতম সেরা অলরাউন্ডারের আরও সংযোজন, "এখানে আসার পর ও বুঝতে পেরেছে যে ম্যাচ খেলার পর্যাপ্ত সুযোগ পাবে। আপনি নিজের সেরাটা তখনই দিতে পারবেন যখন জানবেন আপনার জায়গাটা নিশ্চিত, দু'ম্যাচে খারাপ পারফর্ম করলেও দল থেকে বাদ পড়বেন না। পোলার্ডের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। যে ভাবে কোচ রিকি পন্টিং এবং অধিনায়ক (ঋষভ পন্থ) ওকে সাপোর্ট করেছে তা ওর ভিতর থেকে সেরাটা বের করে এনেছে।" কিছু দিন আগে কুলদীপ যদবের কোত জনিয়েছিলেন, কেকেআর-এ ভৃত্যের মতো ব্যবহীর করা হতো কুলদীপের সঙ্গে। কেকেআর তাঁকে রিলিজদ করার দিন বিরাট খুশি হয়েছিলেন কুলদীপ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+