করোনা আক্রান্ত গৌতম গম্ভীর, রয়েছেন নিভৃতবাসে

করোনা আক্রান্ত গৌতম গম্ভীর, রয়েছেন নিভৃতবাসে

কোভিড আক্রান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ভারতের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান স্তম্ভ কোভিডে আক্রান্ত হওয়ার কথা টুইট করে জানান নিজেই। তাঁর মৃদু উপসর্গ রয়েছে।

করোনা আক্রান্ত গৌতম গম্ভীর, রয়েছেন নিভৃতবাসে

সোমবার সকাল দশটার কিছু পরে টুইট করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর লেখেন, "আগে থেকেই মৃদু উপসর্গ ছিল। পরীক্ষার পর আজ কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে আমার। আমার কাছাকাছি যাঁরা এসেছেন তাঁদের প্রত্যেকের কাছে অনুরোধ দয়া করে নিজেদের টেস্ট করিয়ে নিন।"


বর্তমানে নিজের বাসভাবনেই নিভৃতবাসে রয়েছেন গম্ভীর। গত বছর নভেম্বরে পরিবারে এক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় নিভৃতবাসে ছিলেন গম্ভীর। কলকাতা নাইট রাইডার্সকে দু'বার আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক গৌতম গম্ভীর আসন্ন আইপিএল-এর জন্য মেন্টর হিসেবে যোগ দিয়েছেন লক্ষ্নৌ-এর দলে।

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৪০ বছর বয়সী গৌতম। দেশের জার্সিতে ৫৮টি টেস্ট এবং ১৪৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গৌতম গম্ভীর। ক্রিকেটে ছোট ফরম্যাটে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৩৭টি ম্যাচে। ৫৮টি টেস্টে তিনি সংগ্রহ করেছেন ৪১৫৪ রান। নয়টি শতরান এবং ২২টি অর্ধশতরান রয়েছে তাঁর। টেস্টে ব্যাটিং গড় ৪১.৯৫, সর্বোচ্চ ২০৬। অপর দিকে, ১৪৭টি ওডিআই ম্যাচে ৫২৩৮ রান রয়েছে তাঁর ঝুলিতে। ৩৯.৬৮ গড়ে এগারোটি শতরান এবং ৩৪টি অর্ধ-শতরান করেছেন গৌতম। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ অপরাজিত ১৫০ রান।
২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার পাশাপাশি ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেরও অবিচ্ছেদ্য অংশ ছিলেন দিল্লির এই বামহাতি ব্যাটসম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+