IPL 2022: হার্দিককে আইপিএল-এ বোলিং করতে দেখে মুখ খুললেন শাস্ত্রী, কী বললেন রবি?

হার্দিককে আইপিএল-এ বোলিং করতে দেখে মুখ খুললেন শাস্ত্রী, কী বললেন প্রাক্তন রবি?

নেতৃত্বের শুরুটা জয় দিয়ে করেছেন হার্দিক পাণ্ডিয়া। হার্দিকের অধিনায়কত্বে লখনউ সুপার জায়েন্টসকে পাঁচ উইকেটে পরাজিত করেছে গুজরাত টাইটানস। ওয়াংখেড়েতে হার্দিক নিজে ৩৩ রানের ইনিংস খেলেছেন। তবে সব কিছুকে ছাপিয়ে সম্প্রতি আলেচনার বিষয়বস্তু হয়ে উঠেছে হার্দিকের বোলিং।

IPL 2022: হার্দিককে আইপিএল-এ বোলিং করতে দেখে মুখ খুললেন শাস্ত্রী, কী বললেন প্রাক্তন রবি?

বল হাতে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি হার্দিক পাণ্ডিয়া। ৯.২০ ইকোনমিতে ৪ ওভারে ৩৭ রান খরচ করেছেন পাণ্ডিয়া। তবে, গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি চার ওভার বোলিং করেছেন, যা ২০২২ টি-২০ বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে ভারতীয় ক্রিকেটের জন্য।

পিঠের চোটের কারণে বিগত এক বছর ধরে বেশ সমস্যায় রয়েছে হার্দিক পাণ্ডিয়া। নিয়মিত বোলিং করতেও দেখা যায় না তাঁকে। যে কারণে ২০২১ টি-২০ বিশ্বকাপের পর থেকে ভারতের দলে আর জায়গা হয়নি জুনিয়র পাণ্ডিয়ার। তবে, এই ধারাবাহিকতা রেখে হার্দিক যদি নিয়মিত বোলিং করতে পারেন তা হলে জাতীয় দলে ফের তাঁর সুযোগ পাওয়াটা সময়ের অপেক্ষা, মনে করছেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন প্রশিক্ষকের কথায়, "ওকে দেখে ফিট লাগছে এবং মনে হচ্ছে বেশ কঠিন পরিশ্রম করেছে হার্দিক নিজেকে ফিট করে তোলার জন্য। ও নিজের বুঝতে পারছে এখন থেকে চার মাস পর বিশ্বকাপ আসছে। টসের আগেও দেখছিলাম ওকে বোলিং করতে, এটা ভারতীয় ক্রিকেটের জন্য দুর্দান্ত খবর।"

রবি শাস্ত্রী এ-ও মনে করেন হার্দিক পাণ্ডিয়াকে আগামী দিনে আরও বেশি প্রখর করে তুলবে তাঁর অধিনায়কত্ব। তিনি বলেছেন, "এখন ও একজন অধিনায়ক। অনেক বেশি দায়িত্ব রয়েছে, হয়তো এটাই সেই ইঞ্জেকশন যেটা ওরে দরকার ছিল সুপার চার্জড আপ হওয়ার জন্য। হার্দিক পাণ্ডিয়া একজন ম্যাচ উইনার এবং এন্টারটেনর। যদি ও পুরোপুরি ফিট থাকে, ও ফের জাতীয় দলে জায়গা করে নেবে। যদি ও ফিট থাকে এবং বোলিং করে আমার মনে হয় না দলে জায়গা পাওয়া নিয়ে ওকে ভাবতে হবে। দুরন্ত ব্যাটসম্যানের পাশাপাশি একজন দক্ষ ফিল্ডার, দুর্দান্ত বোলার ও।"

হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে প্রথম ম্যাচে লখনউ সুপার জায়েন্টস পাঁচ উইকেটে পরাজিত করেছে গুজরাত লায়ন্সকে। গুজরাতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেম মহম্মদ শামি। তিন উইকেট অর্জন করেছে এই তারকা পেসার। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। দল হারলেও এই ম্যাচে নজর কেড়েছেন লখনউ সুপার জায়েন্টস-এর তরুণ ব্যাটসম্যান আয়ূষ বাদোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+