অ্যাডিলেডের বিপর্যয়ের পর বাকি ৩টেস্টেই ঋদ্ধির জায়গায় পন্থকে দেখছেন প্রাক্তন নির্বাচক প্রধান

অ্যাডিলেডের বিপর্যয়ের পর বাকি ৩টেস্টেই ঋদ্ধির জায়গায় পন্থকে দেখছেন প্রাক্তন নির্বাচক প্রধান

অ্যাডিলেডে ভারতের ব্যাটিং বিপর্যয়ে ৩৬ রানে অলআউটের লজ্জার পর, মেলবোর্ন টেস্ট ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। মহালজ্জার ৩৬-এর দুর্দশা কাটিয়ে ভারত লড়াইয়ে ফিরতে পারবে? নাকি কোহলির স্বাদের ব্যাটিংয়ের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দেওয়ার পর আরও শক্তি নিয়ে অজিরা ভারতকে ফের ধরাশায়ী করবে? ক্রিকেট ফ্যানেদের সব আকর্ষণের কেন্দ্র এখন বক্সিং ডে টেস্ট।

ভারতীয় দলের পরিবর্তন নিয়ে জোর চর্চা

ভারতীয় দলের পরিবর্তন নিয়ে জোর চর্চা

আর এই টেস্টে ভারতীয় দলের পরিবর্তনের সম্ভাবনাগুলো নিয়ে এখন আলোচনা তুঙ্গে। সম্ভাব্য পরিবর্তনের তালিকায় বিশেষ একজনের নাম দেখতে চাইছেন প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

ভারতের প্রাক্তন নির্বাচক প্রধান কী জানালেন

ভারতের প্রাক্তন নির্বাচক প্রধান কী জানালেন

০-১ পিছিয়ে থাকা অবস্থায় ভারত যদি বাকি টেস্ট সিরিজে ঋদ্ধিমান সাহাকে বসিয়ে ঋষভ পন্তকে খেলায়, তবে তিনি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সঙ্গে একমত হবেন। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে প্রতিক্রিয়ায় জাতীয় দলের প্রাক্তন নির্বাচক প্রধান প্রসাদ এমনটাই জানিয়েছেন।

এমএস কে প্রসাদ যা বললেন

এমএস কে প্রসাদ যা বললেন

প্রসাদ বলেন, 'আমাদের কমিটির সিদ্ধান্ত খুব স্পষ্ট ছিল। বিদেশে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো সফরে ঋষভ পন্তের মতো উইকেটকিপার ব্যাটসম্যান প্রয়োজন। পন্থই আমাদের এক নম্বর পছন্দ ছিল। ভারতে আবার টেস্টে স্পিন উইকেটে বিশেষজ্ঞ কিপার প্রয়োজন। সেখানে ঋদ্ধিকে দলে নিতে হবে।'

অজিভূমে পন্থের ব্যাটিং

অজিভূমে পন্থের ব্যাটিং

অজিভূমে ২০১৮ সালে সফরে সিডনিতে ঋষভ পন্থ অপরাজিত ১৫৯ রান হাঁকান। এটাই টেস্টে পন্থের সর্বোচ্চ স্কোর। সেই সঙ্গে পন্থ এবছর অজিদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৭৩ বলে ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন। অ্যাডিলেড টেস্টে ঋদ্ধি ৯ ও ৪ রান হাঁকানোয় ব্যর্থ হন,এরপরই ঋষভের দলে ঢোকার সম্ভাবনা প্রবল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+