করোনা আক্রান্ত হরভজন সিং, টুইট করে জানালেন নিজেই

করোনা আক্রান্ত হরভজন সিং, টুইট করে জানালেন নিজেই

কোভিড আক্রান্ত হলেন হরভজন সিং। এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা শুক্রবাই নিজেই টুইট করে জানান ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করা ভাজ্জি। তিনি জানিয়েছেন, কোভিডের খুব বেশি উপসর্গ নেই তাঁর। এই মুহূর্তে নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

করোনা আক্রান্ত হরভজন সিং, টুইট করে জানালেন নিজেই

এ দিন করা টুইটে ভাজ্জি লেখেছেন, "আমার কোভিড-১৯ ধরা পড়েছে। সামান্য উপসর্গও রয়েছে। আমি নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি এবং সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন আমি তাঁদের প্রত্যেককে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের টেস্ট করান। দয়া করে সাবধানে থাকুন এবং নিজের যত্ন নিন।"

এর আগে কোভিডে আক্রান্ত হয়েছেন হরভজনের স্ত্রী গীতা বাসরা। ভারতীয় ক্রিকেটের তারকা অফ স্পিনারে দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছে কলকাতা নাইট রাইডার্স।

গত বছর ডিসেম্বরে দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে ইতি টেনে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন হরভজন সিং। ১৯৯৮ সালের মার্চে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জার্সিতে অভিষেক হয় হরভজন সিং-এর। দেশের জার্সিতে ১০৩ টেস্টে ৪১৭টি উইকেট সংগ্রহ করেছেন হরভজন। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ২৩৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করে ২৬৯টি উইকেট শিকার করেছেন ভাজ্জি। ভারতের হয়ে ২৮টি টি-২০ ম্যাচে ২৫টি উইকেট রয়েছে হরভজনের।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে নবজাগরণ ঘটেছিল ভারতীয় ক্রিকেটের। সৌরভের অধীনে বিদেশের মাটিতে সিরিজ জিততে শিখেছিল ভারত। মহারাজের নেতৃত্বে বিশ্ব ক্রিকেটে পাওয়ার হাউস হয়ে ওঠা তৎকালীন ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন হরভজন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ২০০৩ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন ভাজ্জি। সৌরভের নেতৃত্বে দীর্ঘ ২০ বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছে ছিল টিম ইন্ডিয়া। যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সেই বার। ২০০৩-এ খেতাব হাতছাড়া হওয়ার আক্ষেপ ঘরের মাঠে ২০১১ সালে মিটিয়ে নিয়েছিল ভারত। ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপ জয়ী সেই ভারতীয় দলের অংশ ছিলেন ভাজ্জি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+