লকডাউনে নিউ লুকে ভাইরাল ধোনি! কিন্তু অবসরে এ কী হাল করেছেন প্রাক্তন অধিনায়ক! ফ্যানেদের মন খারাপ
লকডাউনে নিউ লুকে ভাইরাল ধোনি! কিন্তু অবসরে এ কী হাল করেছেন প্রাক্তন অধিনায়ক!
অনুষ্কার করে দেওয়া হেয়ারকাটে করোনা লকডাউনের মাঝে নতুন লুকে ধরা দিয়েছেন কোহলি। রোনাল্ডোকে হেয়ারকাট করে দিয়ে নতুন লুক দিয়েছেন জর্জিনা। এবার করোনা লকডাউনের মাঝে নতুন লুকে ধরা দিলেন মহেন্দ্র সিং ধানি।

হেয়ারকাট নয় দাড়ি না কেটে নিউ লুক ধোনির
না হেয়ারকাটের বৈচিত্র্য নয়, মাহি দাড়ির লুক পাল্টেছেন। আর যেকারণে এখন নেটদুনিয়ায় ধোনির নিউ লুক মুহূর্তেই ভাইরাল।

চুল নিয়ে কেরিয়ারের শুরু থেকেই ধোনির পরীক্ষা-নিরীক্ষা
চুল দাড়ি নিয়ে ধোনির পরীক্ষা-নিরীক্ষা নতুন নয়। ক্রিকেট কেরিয়ারের শুরু থেকেই কখনও লম্বা চুল রাখতেন, পরে নিত্যনতুন হেয়ার স্টাইলে নিজেকে মেলে ধরেছেন। বয়স বাড়তে এখন ধোনিকে নানা-রকম বিয়ার্ড স্টাইল রাখতে দেখা যায়।

মেয়ে ও পোষ্যের সঙ্গে খেলায় মজে ধোনি
করোনা লকডাউনে ধোনি এখন রাঁচির ফার্ম হাউসে পরিবারের সঙ্গে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন। মেয়েকে নিয়ে কখনও বাইক রাইড কিংবা পোষ্যের সঙ্গে ক্যাচ প্র্যাকটিস করতে দেখা গিয়েছে তাঁকে।
|
লকডাউনে এবার দাড়ি নিয়ে ধোনির পরীক্ষা-নিরীক্ষা
এবার দেখা গেল ধোনির নতুন দাড়ি-স্টাইল। ধোনি যে স্টাইলে দাড়ি রেখেছেন সেটি 'সল্ট অ্যান্ড পেপার' বিয়ার্ড স্টাইল নাম পরিচিত। যা দিয়ে সোশ্যাল মিডিয়া এখন মাত করে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
|
ধোনির মুখে বার্ধক্যের ছাপ স্পষ্ট
ভিডিওতে ধোনিকে একনজর দেখলে অবশ্য চেনা যাচ্ছে না। চেহারাতে বয়সের ছাপ ধরা পড়ছে। ছবিতে তাঁর লুক দেখে লকডাউনের এই সয়মটায় দাড়ি কাটেননি বলে ধরে নেওয়া যায়। যার ফলে মাহির মুখে সাদা খোঁচা খোঁচা এক গাল দাড়ি গজিয়েছে।

৩৯ পা দেবেন
দুমাস পর ৩৯ বছর বয়সে পা দেবেন ধোনি। এবার তাঁর সাদা দাড়ির লুকেই বয়সের ছাপ দেখা গেল।

ধোনির ক্রিকেট ভবিষ্যৎ
করোনার কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications