প্রিয় ঝুলনের উদ্দেশ্যে আবেগপূর্ণ বিদায় বার্তা লিখলেন মিতালি রাজ
প্রিয় ঝুলনের উদ্দেশ্যে আবেগপূর্ণ বিদায় বার্তা লিখলেন মিতালি রাজ
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ভারতীয় ক্রিকেটকে সেবা করার পর আন্তর্জাতিক স্তর থেকে বিদায় নিয়েছেন ঝুলন গোস্বামী। শুধু ভারতীয় ক্রিকেটই নয়, বিশ্ব মহিলা ক্রিকেটের অন্যত আইকন ঝুলন। কিংবন্তির বিদায়ী ম্যাচে তাঁকে স্মরক দিয়ে সম্মানিত করেছে বিসিসিআই এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শেষ আন্তর্জাতিক ম্যাচে ঝুলন ব্যাটিং করতে নামার সময়ে তাঁকে গার্ড অব অনার দেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। শেষ ম্যাচ খেলে সতীর্থদের কাঁধে চেপে তিনি যখন মাঠ ছাড়ছিলেন মনে পড়ে যাচ্ছিল সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদায়ী ম্যাচে মাঠ ছাড়া মুহূর্তকে।

ঝুলনকে খোলা চিঠি মিতালির:
লিংকডিনে ঝুলনের উদ্দেশ্যে মিতালি লিখেছেন, "বিগত দুই দশক ফাস্ট বোলার হিসেবে যে ভাবে তিনি খেলে গিয়েছেন তা বিশ্বাসের বাইরে। অনূর্ধ্ব-১৯ থেকে আমরা এক সঙ্গে খেলছি এবং খেলার প্রতি ঝুলন গোস্বামীর দায়বদ্ধতা তাঁদের জন্য শিক্ষনীয় যাঁরা এই খেলায় দক্ষতা অর্জন করতে চায়। ভারতের জার্সিতে তোমায় খুব মিস করবে প্রিয়। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল ঝুলু।"

বিশ্ব ক্রিকেট প্রচারের আলোয় এসেছেন ঝুলন-মিতালির কারণে:
দীর্ঘ দিনের সতীর্থ ঝুলনের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন বিশ্ব মহিলা ক্রিকেটের অপর কিংবদন্তি মিতালি রাজ। ভারত তথা বিশ্ব মহিলা ক্রিকেটের দুই মহানক্ষত্র ঝুলন এবং মিতালি। মহিলা ক্রিকেটকে পথ দেখিয়েছেন এই দুই নক্ষত্র। এঁদের দু'জনের কারণে প্রচারের আলোয় এসেছে নারীদের ক্রিকেট। মিতালি অবসর নিয়েছে চলতি বছরই বিশ্বকাপের পর। তার কয়েক মাস পরই ব্যাট-বল তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ঝুলন।

ঝুলনের সঙ্গে নেটের অভিজ্ঞতার কথা তুলে এনেছিলেন মিতালি:
ঝুলন গোস্বামীর শেষ ম্যাচের আগে নেটের মধ্যে নিজেদের মধ্যে হওয়া দ্বৈরথের কথা তুলে এনে ঝুলনকে কুর্নিশ জানিয়েছিলেন মিতালি রাজ। তিনি বলেছিলেন, "নেটে আমি প্রায়ই ওকে জিজ্ঞাসা করতাম, 'আগুন কেন ছুড়ছো তুমি, তুমি আমার সতীর্থ না।' ও বলতো, 'এর থেকে বের হওয়া সব থেকে কঠিন।' সব সময়ে প্রতিদ্বন্দ্বী মানসিকতা ছিল ওর এমনকী ঘরোয়া ক্রিকেটেও, যেখানে আমরা একে অপরের বিরুদ্ধে খেলতাম। এই প্রতিদ্বন্দ্বীতা আমি উপভোগ করেছি।"

ঝুলনকে খোলা চিঠি দিয়েছিলেন জেমিমা রড্রিগেজ:
সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ ভারতীয় ক্রিকেটার জেমিমা রড্রিগেজ লিখেছেন, "প্রিয় ঝুলি দি, আমি জানি তুমি নিশ্চয়ই লক্ষ্য লক্ষ্য বার্তা পেয়েছো, কিন্তু আমি তোমায় বলতে চাই যে আমি সব সময়ে তোমার দিকেই চেয়ে থাকতাম (এই জন্য নয় যে তুমি আমার থেকে লম্বা) অনেক দিক থেকে। তুমি সব সময়ে আমায় অনুপ্রাণিত করেছো এবং দেখিয়ে কী ভাবে এক জন ভাল সিনিয়র হতে হয়। আমার মনে হয় না এমন কেউ রয়েছে যার মধ্যে এই খেলাকে ঘিরে তোমার মতো দায়বদ্ধতা, প্যাশন রয়েছে। আমি অবশ্যই তোমার নাচের সেশন মিস করবো, চায়ের পার্টি, এক সঙ্গে খেতে যাওয়া, ইউএনও গেমস-ও মিস করব। তবে সব থেকে বেশি যেটা মিস করব সেটা তোমায় আমাদের সঙ্গে ভারতের নীল জার্সিতে খেলতে দেখা। আমি গর্বিত যে আমি সকলকে বলতে পারবো আমি মহান ঝুলন গোস্বামীর সঙ্গে ড্রেনিং রুমে শেয়ার করেছি। মহিলা ক্রিকেটের জন্য তুমি যা করেছো তার জন্য তোমায় ধন্যবাদ। সব কিছুুর জন্য তোমায় শুভেচ্ছা জানাই, প্রচুর ভালাবাস নিও জে দিদি। "












Click it and Unblock the Notifications