পিটারসেনের প্রশংসা ছাপিয়ে বিরাটকে প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটারের আক্রমণে উত্তাল সোশ্যাল মিডিয়া
বিরাট কোহলিকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার, ভারতীয় অধিনায়কের পাশে কেভিন পিটারসেন।
টেস্ট ক্রিকেট এবং বিরাট কোহলি যে সমার্থক, তা জানাতে দ্বিধা করেননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন। লর্ডস টেস্ট জয়ের পর টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ককে কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরি বলে দাবি করেছেন কেপি। সেই আবহেই বিরাট কোহলিকে নিয়ে অন্য এক প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটারের নেতিবাচক মন্তব্যকে ঘিরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। ভারত অধিনায়কের অপমান মেনে নেননি নেটিজেনরা।

ঠিক কী বলেছেন পিটারসেন
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের অনবদ্য টেস্ট ম্যাচ জয়ে অধিনায়ক বিরাট কোহলির উর্বর ক্রিকেট মস্তিষ্ক যে বড় ভূমিকা পালন করেছে, সে কথা জানাতে ভোলেননি কেভিন পিটারসেন। তিনি বিরাটের মানসিকতা, ভাবনা এবং সাহসের প্রশংসা করেছেন। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের কথায়, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো ভারতের কিংবদন্তি টেস্ট ক্রিকেটারদের যোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে মেলে ধরেছেন কোহলি। টি২০ যুগে টেস্ট ক্রিকেট ভারতীয় অধিনায়কের কাছে অনেক কিছু বলে জানিয়েছেন কেপি। তাঁর কথায়, কোহলি জানেন যে তিনি ক্রিকেট বিশ্বের এক লিজেন্ড। তাই ভারত অধিনায়ক টি২০ এবং ওয়ান ডে ফর্ম্যাটের পাশাপাশি টেস্টকেও সমানভাবে গুরুত্ব দিয়েছেন বলে পিটারসেনের পর্যবেক্ষণ। দলের মধ্যেও একই মানসিকতা আরোপ করার ক্ষেত্রে বিরাট দুর্দান্ত ভূমিকা নিয়েছেন বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

ভারতীয় দলের প্রশংসা
ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে টেস্ট ম্যাচ জেতা যে উপমহাদেশের দলগুলির পক্ষে সহজসাধ্য নয়, তা জানিয়েই ভারতীয় ক্রিকেট দলের লর্ডস টেস্ট জয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেভিন পিটারসেন। তাঁর মতে, ট্রেন্ট ব্রিজ টেস্ট বৃষ্টিতে ধুয়ে না গেলে ওই ম্যাচও জিততে পারত বিরাট কোহলির দল। সেক্ষেত্রে সিরিজে টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারত বলে মনে করেন কেপি। লডর্সে মহম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেভিন। বলেছেন, কোনও অঘটন না ঘটলে চলতি টেস্ট সিরিজ জিততে চলেছে ভারতই।
|
বিরাটকে আক্রমণ
একে দেশের হারের যন্ত্রণা, তার ওপর মাঠে ইংল্যান্ড ক্রিকেটারদের উদ্দেশে ভারতীয় দলের দুর্ব্যবহার মেনে নিতে পারেননি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার নিক কম্পটন। এই অবাঞ্ছিত পরিবেশ তৈরির জন্য তিনি সরাসরি বিরাট কোহলিকে আক্রমণ করেছেন এবং ২০১২ সালের এক ঘটনার কথা উল্লেখ করেছিলেন। টিম ইন্ডিয়ার অধিনায়ককে 'খারাপ মুখের ব্যক্তি' বা 'most foul mouthed individual' বলে সম্বোধন করে নিক লিখেছিলেন যে ২০১২ সালে বিরাটের চূড়ান্ত দুর্ব্যবহারের মুখে পড়তে হয়েছিল তাঁকেও। কোহলির তুলনায় কিংবদন্তি সচিন তেন্ডুলকর, ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন কতটা সৌম্য এবং ভদ্র, তাও ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন কম্পটন। সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হতে নিজের পোস্ট মুছেও দেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার। নেটিজেনদের তরফে তাঁকে সোজাসাপ্টা ভাষায় প্রশ্ন করা হয়েছে যে ব্রিটিশ ক্রিকেটাররা যখন মাঠে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের বিদ্বেষমূলক মন্তব্য করেন, তখন তাঁর প্রতিবাদ কোথায় থাকে।

ভারত-ইংল্যান্ড টক্কর
তৃতীয় দিনে জেমস অ্যান্ডারসনের হেলমেটে বল আঘাত করা নিয়ে ভারত ও ইংল্যান্ড শিবিরের ক্রিকেটারদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তা ম্যাচের পঞ্চম দিনে চরম আকার নেয়। ভারতের অষ্টম উইকেট পড়ে যাওয়ার পর জসপ্রীত বুমরাহ ব্যাট করতে নামলে পারফরম্যান্সের থেকে প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে কথার লড়াইয়ে বেশি জড়িয়ে পড়েছিলেন জস বাটলাররা। তার সুবিধা পেয়ে গিয়েছিলেন মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। দুই ফাস্ট বোলারের দুর্দান্ত পার্টনারশিপ ভারতের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিল। গুরুত্বপূর্ণ সময়ে দলের বোলারদের লাইন ও লেন্থকে নিয়ন্ত্রণে রাখার কথা না বলতে পারাটাকে জো রুটের ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে। শামি এবং বুমরাহের ব্যাটিংয়ের সময় মাত্র ২ শতাংশ বল ফুল লেন্থে ফেলতে সক্ষম হয়েছিলেন স্যাম কারানরা। এরপর ইংল্যান্ড ব্যাটসম্যানরা চতুর্থ ইনিংসে ব্যাট করতে এলে মাঠে ভারতীয় ক্রিকেটারদের তীব্র স্লেজিংয়ের মুখে পড়তে হয়েছিল। সেদিন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির আগ্রাসন ছিল দেখার মতো।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications