বিরাটকে আরও স্বার্থপর হতে বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, কিন্তু কেন?

বিরাটকে আরও স্বার্থপর হতে বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক, কিন্তু কেন?

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে আর একটু স্বার্থপর হতে বললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তাতে ভারতীয় দলের ভাল ছাড়া খারাপ হবে না বলে মনে করেন প্রাক্তন ব্রিটিশ ব্যাটসম্যান। আবহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিরাট আরও একটু ভাল খেললে ভারতকে এভাবে হারতে হত না বলে মনে করেন ভন।

শূন্যতে আউট বিরাট

শূন্যতে আউট বিরাট

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শূন্যতে আউট হয়েছেন বিরাট কোহলি। চার বল খেলে কোনও রান করতে না পারার হতাশায় পঞ্চম বলে তুলে মারতে গিয়ে মিড অফে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে আসেন ভারত অধিনায়ক।

বিরাটকে আরও স্বার্থপর হতে বললেন ভন

বিরাটকে আরও স্বার্থপর হতে বললেন ভন

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন মনে করেন, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়া প্রথম টি-টোয়েন্টিতে বিরাট কোহলির আরও ধরে খেলা উচিত ছিল। দলের রান রেট বাড়ানোর জন্য ছটফট করে আউট না হলে ভারতকে এভাবে ম্যাচ হারতে হত না বলেও মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাই দলের স্বার্থেই ভারত অধিনায়ককে আরও একটু স্বার্থপর হতে বলেছেন ভন।

বিশ্বকাপের জন্য বিরাটকে পরামর্শ

বিশ্বকাপের জন্য বিরাটকে পরামর্শ

চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। টুর্নামেন্টে ভারতের সফলতা বিরাট কোহলির সফলতার ওপর নির্ভরশীল বলে মনে করেন মাইকেল ভন। তাই ভারত অধিনায়ককে আরও সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ

ভারত-ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ

আগামী রবিবার অর্থাৎ ১৪ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+