বিরাটের শতরানে অস্ট্রেলিয়াকে টপকানোর মুখে ভারত, উচ্ছ্বসিত প্রাক্তনরা, ভাইরাল জাফরের টুইট

বিরাট কোহলির অপরাজিত শতরানে ভর করে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান টপকাতে চলেছে ভারত। বিরাটের টেস্ট সেঞ্চুরিতে আপ্লুত প্রাক্তনরা।

বিরাট কোহলির অপরাজিত শতরানের সৌজন্যে আমেদাবাদে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান টপকে যাওয়ার মুখে ভারত। চতুর্থ দিনের চা বিরতিতে ভারতের স্কোর ৫ উইকেটে ৪৭২ রান। বিরাট কোহলি ২৯১ বল খেলে ১৩৫ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ৪৮০ রান।

বিরাটের শতরানে অস্ট্রেলিয়াকে টপকানোর মুখে ভারত

বিরাট কোহলি এদিন খেলা শুরু করেছিলেন ব্যক্তিগত ৫৯ রান নিয়ে। হাফ সেঞ্চুরির সময় বিরাট কোহলির নামের পাশে ছিল পাঁচটি বাউন্ডারি। সেটি বদলায়নি শতরান অবধি। প্রথম সেশনে অস্ট্রেলিয়ার স্পিনাররা ভারতের রানে রাশ টেনে রেখেছিলেন। তবে বিরাট শতরান করার পরই গিয়ার বদলান। চা বিরতিতে তিনি যে ১৩৫ রানে অপরাজিত রয়েছেন তাতে রয়েছে ১০টি চার। রবীন্দ্র জাদেজা দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হলেও অক্ষর প্যাটেল ভরসা দিচ্ছেন। এখনও অবধি তিনি তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৭৫ বলে ৩৮ রান করে অপরাজিত রয়েছেন।

ভারতের পঞ্চম উইকেটটি পড়েছিল ৩৯৩ রানে। তারপর থেকে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট ও অক্ষর। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার কোনও দলের প্রথম ছয় জুটিতেই ৫০ বা তার বেশি রান উঠেছে। অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেট জুটিতে বিরাট ও অক্ষর যোগ করেছেন ৭৯ রান। আমেদাবাদ টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে। যদি না শেষদিন বল হাতে জ্বলে ওঠেন ভারতীয় স্পিনাররা। লিড নিলেও ভারত অস্ট্রেলিয়ার ১০ উইকেট ফেলার মতো পর্যাপ্ত সময় পাবে কিনা তা নিয়ে সংশয় থাকছে।

ভারত এদিন দুটি উইকেট হারিয়েছে। রবীন্দ্র জাদেজা ২৮ ও শ্রীকার ভারত ৪৪ রান করেন। শ্রেয়স আইয়ারের লোয়ার ব্যাক ইনজুরি রয়েছে। তাঁর এই টেস্টে খেলার সম্ভাবনা আর নেই। স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করবে শ্রেয়সকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে কিংবা চোট কতটা গুরুতর। এদিন ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজাও। অস্ট্রেলিয়ার ১৫৮ ওভারের মধ্যে একাই ৫৮ ওভার বল করেছেন নাথান লিয়ঁ। ৯টি মেডেন, ১২৪ রান দিয়ে তিনি দুটি উইকেট পেয়েছেন। এর মধ্যে একটি নজিরও গড়েছেন তিনি। ভারত সফররত কোনও দলের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়ে। লিয়ঁ এখনও অবধি ভারতে এসে টেস্টে ৫৫টি উইকেট নিয়েছেন। টপকে গেলেন ডেরেক আন্ডারউডের ৫৪টি উইকেটের নজির। এদিকে, বিরাট কোহলির টেস্ট শতরানের উচ্ছ্বসিত প্রশংসা করছেন প্রাক্তনরা। ওয়াসিম জাফরের মজাদার টুইট ভাইরাল হয়েছে। যেখানে তিনি লেখেন, বিরাটের হাতে সব যন্ত্রই মজুত। তিনি জানেন কোথায় তা কখন ব্যবহার করতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+