করোনা ভাইরাস কাড়ল দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ম্যাচ রেফারির প্রাণ
করোনা ভাইরাস কাড়ল দেশের প্রাক্তন ক্রিকেটার তথা ম্যাচ রেফারির প্রাণ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন ম্যাচ রেফারি রাজেন্দ্রাশিস জাদেজা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা ডান হাতি ফাস্ট বোলারের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছে দেশের ক্রীড়া মহল।

রবিবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এই দুঃসংবাদ শোনানো হয়। ঘটনায় শোকপ্রকাশ করেন ওই অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ। বলেছেন, রাজেন্দ্রাশিস জাদেজার প্রয়াণে বিশ্ব ক্রিকেটে শূন্যতা তৈরি হয়েছে। ৬৬ বছরের প্রাক্তন ক্রিকেটারকে দুর্দান্ত মানুষ বলে উল্লেখ করেছেন জয়দেব। ক্রিকেটার হিসেবে হেড কোচ, ম্যানজার এবং মেন্টর হিসেবে রাজেন্দ্রাশিস জাদেজার সান্নিধ্য পেয়ে তিনি ধন্য বলে জানিয়েছেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব শাহ।
রাজেন্দ্রাশিস জাদেজার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিসিসিআই তথা সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব নিরঞ্জন শাহ। জানিয়েছেন, নানা গুনাবলীর ধারক এবং বাহক ছিলেন ৬৬ বছরের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিআইয়ের প্রাক্তন ম্যাচ রেফারি। ভারতীয় ক্রিকেটে রাজেন্দ্রাশিসের অবদান চিরস্মরণীয় বলে জানিয়েছেন নিরঞ্জন শাহ।
প্রয়াত প্রাক্তন ডান হাতি ফাস্ট বোলার সৌরাষ্ট্রের হয়ে ৫০টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন রাজেন্দ্রাশিস জাদেজা। ১৩৪টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। লিস্ট এ ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছেন জাদেজা। দুই পর্বে যথাক্রমে ১৫৩৬ ও ১০৪ রানও রয়েছে কোভিড ১৯-এ প্রয়াত প্রাক্তন ক্রিকেটারের। খেলা ছাড়ার দীর্ঘদিন বিসিসিআইয়ের ম্যাচ রেফারির ভূমিকা পালন করেছেন রাজেন্দ্রাশিস। ৫৩টি প্রথম শ্রেণি, ১৮টি লিস্ট এ ও ৩৪টি টি২০ ম্যাচে তাঁকে উপরোক্ত দায়িত্ব পালন করেছেন। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক, কোচ ও টিম ম্যানেজারও ছিলেন প্রয়াত প্রাক্তন ক্রিকেটার।












Click it and Unblock the Notifications