Virat Kohli: মোট সম্পত্তির নিরিখে কোহলিকে টেক্কা, ভারতের ধনীতম ক্রিকেটার এখন কে? নাম জানলে অবাক হবেন
ভারতের ধনীতম ক্রিকেটার বললেই প্রথমেই আসে বিরাট কোহলির নাম, তাঁর সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকার বেশি। বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি , আইপিএল ছাড়াও সোশ্যাল মিডিয়া এবং একাধিক বড় কোম্পানির এনডোর্সমেন্ট থেকে বিপুল টাকা রোজগার করেন বিরাট। মাঠে কিং কোহলিক রেকর্ড স্পর্শ করা বর্তমানে বিশ্বের যে কোনও ক্রিকেটারের কাছেই কঠিন।কিন্তু মাঠের বাইরে কোহলির রেকর্ড ভেঙে দিলেন অজয় জাদেজা।
পারিবারিক সূত্রে একটি বিপুল পরিমাণ সম্পত্তির মালিকানা পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা। এরফলে জাদেজার সম্পত্তির পরিমাণ বেড়েছে এক ধাক্কায় তিন গুণ। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনু্সারে, জাদেজার সম্পত্তির মূল্য দাঁড়িয়েছে ১৪৪৫ কোটি টাকা। যার ফলে ভারতের ধনীতম ক্রিকেটার এখন জাদেজা। তিনি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলিকে। অনেক পিছনে ফেলে দিয়েছেন সচিন তেন্ডুলকার থেকে মহেন্দ্র সিং ধোনিকে।

২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপে জাদেজা আফগানিস্তান দলের মেন্টরও ছিলেন। তবে মেন্টর থাকাকালীন আফগান বোর্ডের কাছ থেকে কোনও পারিশ্রমিক নেননি বলে জানা গিয়েছে।
জাদেজাক আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার মাঝপথেই থেমে যায়। গড়াপেটা কাণ্ডে জড়িয়ে বোর্ডের আজীবন নির্বাসনের মুখে পড়েন জদেজা।
জাতীয় দলের হয়ে জাদেজা ১৫ টেস্ট সহ ১৯৬টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন । টেস্টে ২৪ ইনিংসে ২৬.১৮ গড়ে ৫৭৬ রান করে পাশাপাশি একদিনের ক্রিকেটে ৫৩৫৯ রান করেছেন ৩৭.৪৭ গড়ে। হাঁকিয়েছেন ৩৪ টি অর্ধশতরানও।
IND vs NZ: কিউয়িদের বিরুদ্ধে রেকর্ড গড়ার হাতছানি, অশ্বিনের জন্য অপেক্ষা করছে কোন মাইলস্টোনগুলি?
ক্রিকেট কেরিয়ার খুব একটা লম্বা না হলেও জাদেজা কিন্তু এই খেলার সঙ্গেই যুক্ত থেকেছেন। মূলত ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে গত বছর আফগান মেন্টর হিসেবেও নজর কাড়েন জাদেজা।












Click it and Unblock the Notifications