আইপিএল কোচিং-এ না শাস্ত্রী’র
আইপিএল কোচিং-এ না শাস্ত্রী’র
আসন্ন আইপিএল-এ তাঁর কোচ হওয়া যে সম্ভবনার কথা ইতিউতি শোনা যাচ্ছিল, সেই সকল সম্ভবনায় জল ঢেলে দিলেন রবি শাস্ত্রী। শাস্ত্রী জানিয়ে দিয়েছেন আইপিএল-এর কোনও দলের কোচ হচ্ছেন না তিনি। বরং আসন্ন আইপিএল-এ সম্প্রচারকারী সংস্থা'র ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেতে পারে ভারতের সত্য প্রাক্তন কোচ'কে।
শাস্ত্রী কোনও রকম ইচ্ছাপ্রকাশ না করায়, প্রশিক্ষকের পদে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কাস্টর্ন'কে পেতে চাইছে আহমেদাবাদের ফ্রাঞ্চাইজিটি।

বিভিন্ন সূত্র মারফত খবর, কাস্টর্নের সঙ্গে ইতিমধ্যে কথাও বলেছে তারা। এও জানা গিয়েছে কস্টর্নের সঙ্গে এখনও কোনও চুক্তি সাক্ষরিত না হলেও আলোচনা চূড়ান্ত পর্যায়ে চলছে। কাস্টর্নের পাশাপাশি আহমেদাবাদের আধিকারিক'রা যোগাযোগ রেখেছে আশিস নেহেরা'র সঙ্গেও। কোচিং ইউনিটে আশিস'কে পেতে আগ্রহী আহমেদাবাদ।
ভারতীয় কোচের পদ থেকে রবি শাস্ত্রী সরে যাওয়ার পরই তাঁকে পেতে আগ্রহী হয়ে উঠেছিল আহমেদাবাদ এমনই খবর ছিল। নতুন ফ্রাঞ্চাইজিটি চেয়েছিল শাস্ত্রী'কে দলের সঙ্গে যুক্ত করতে। ভারতের কোচের পদে দীর্ঘদিন থাকার ফলে শাস্ত্রী'র অভিজ্ঞতার ভাণ্ডার এখন অনেকটাই পূর্ণ। তাই বিশ্বের ধনীতম ফ্রাঞ্চাইজি লিগে শাস্ত্রী'কে পেতে মরিয়া ছিল তারা। কিন্তু বিরাট কোহলি'দের প্রাক্তন হেড স্যার এখনই নতুন করে কোনও দায়িত্ব নিতে আগ্রহী নন। বরং দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে আবদ্ধ থাকার পর প্রাণ খুলে নিজের মতো করে সময় কাটাতে চাইছেন শাস্ত্রী।
এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যম'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, "সবে মাত্র আমি জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়েছি। এখন আমি কিছু তাজা বাতাস নিতে চাই। আমি কারোর সঙ্গে কোনও কথা বলিনি। এই বিষয়ে কাউকেই কিছু বলিনি। কোনও দলের সঙ্গেও আমার কথা হয়নি। এই মুহূর্তে আমি শুধু মজা করতে চাই। আমি অবশ্যই টেলিভিশন এবং মিডিয়ায় ফিরব কারণ এই জিনিসটা আমি সব থেকে বেশি ভালবাসি।"
দীর্ঘ ৭ বছর ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন বিরাট কোহলি। ২০১৭ সালে তাঁকে ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়। কোনও আইসিসি টুর্নামেন্টে দেশকে সাফল্য এনে দিতে না পারলেও দ্বি-পাক্ষিক একাধিক সিরিজে ভারত'কে কোচ হিসেবে জয়ের রাস্তা দেখিয়েছেন তিনি। তাঁর কোচিং-এ প্রথমবার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছে ভারত। শাস্ত্রী'র কোচিং-এ ২০২১ আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরুর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে এসেছে টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications