টেস্ট অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে বিসিসিআই-কে পরামর্শ প্রাক্তন ভারত অধিনায়কের

টেস্ট অধিনায়ক নির্বাচণ প্রসঙ্গে বিসিসিআই-কে পরমার্শ দিলীপ বেঙ্গসরকারের

ভারতীয় টেস্ট অধিনায়কের পদ থেকে বিরাট কোহলির অপ্রত্যাশিত পদত্যাগের ফলে ভারতীয় টেস্ট দলের নয়া অধিনায়ক নির্বাচন করা নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে বিসিসিআই। ভারতীয় টেস্ট ক্রিকেটকে ভবিষ্যতে সঠিক পথে নিয়ে যেতে কার উপর দায়িত্ব দেওয়া উচিৎ তা নিয়ে বিস্তর চর্চা যেমন চলছে। ঘুরে ফিরে আসছে একাধিক নাম।

টেস্ট অধিনায়ক নির্বাচণ প্রসঙ্গে বিসিসিআই-কে পরমার্শ প্রাক্তন ভারত অধিনায়কের

প্রাক্তন জাতীয় নির্বাচকমণ্ডলীর চেয়রম্যানের দিলীপ বেঙ্গসরকারের মতে এখনই পাকাপাকি কোনও সিদ্ধান্ত না নিয়ে স্টপগ্যাপ অধিনায়ক নির্বাচন করুক বিসিসিআই। তাঁর মতে রবিচন্দ্রন অশ্বিন বা রোহিত শর্মাকে এই দায়িত্ব দেওয়া হোক এবং সেই সময়ের মধ্যে ভবিষ্যতের অধিনায়ককে তৈরি করা হোক। গাল্ফ নিউজকে তিনি বলেছেন, "আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন, তা হলে আমার মতে বর্তমানে বিসিসিআই-এর উচিৎ কোনও স্টপ গ্যাপ অধিনায়ক নিযুক্ত করা। এক বছর বা তারও বেশি কিছু সময়ের জন্য রোহিত শর্মা বা রবিচন্দ্রন অশ্বিনকে এই দায়িত্ব দিতে পারে বোর্ড এবং সেই সময়ের মধ্যেই তৈরি করা হোক ভবিষ্যতের অধিনায়ককে।"

৬৫ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার জানিয়েছেন রাহুল দ্রাবিড় অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর কেমন সমস্যায় পড়েছিল নির্বাচকরা। তাঁর কথায়, "মজার ব্যপার হল, রাহুল দ্রাবিড় যখন অধিনায়কত্ব ছাড়ে তখন এই একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল আমার কমিটি। সামনেই অস্ট্রেলিয়া সফর ছিল। অনেকেই ভেবেছিল এমএস ধোনিকে অধিনায়ক করা হবে কিন্তু আমরা অনিল কুম্বলেকে বেছে নিয়েছিলাম। (অধিনায়ক হিসেবে) দারুণ করেছে অনিল।"

ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন অধিনায়কত্বের প্রভাব পড়েনি বিরাটের ব্যাটিংয়ে। তিনি জানান, ভারতীয়রা পরিসংখ্যান নিয়ে অনেক বেশি মাথা ঘামায় যেটা অকারণেই এক জন ব্যাটসম্যানের কাটাছেড়ার কারণ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, "একজন অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে পাঁচ বছর স্বপ্নের দৌড়ে ছিলেন কোহলি। ওর ব্যাট হাতে বর্তমান পারফরম্যান্স সম্পর্কে বলতে হল আমি বলব ভারতীয়রা অনেক বেশি মতামাতি করে পরিসংখ্যান নিয়ে। আমি পরিসংখ্যানকে বিশ্বাস করি না।"

টেস্ট সিরিজে এগিয়ে গিয়েও ১-২ ব্যবধানে হারতে হয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে। টেস্টের পর এ বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে মাঠে নামবে ভারত। বিরাটের পরিবর্তে সদ্য নিযুক্ত ভারতীয় একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে না থাকায় এই ওডিআই সিরিজে নেতৃত্বের ভার রয়েছে লোকেশ রাহুলের কাঁধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+