তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি বিসিসিআই-র প্রাক্তন প্রধানের কন্যা
তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হলেন বিসিসিআই-র প্রাক্তন প্রধান এন শ্রীনিবাসনের কন্যা রূপা গুরুনাথ। বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হলেন বিসিসিআই-র প্রাক্তন প্রধান এন শ্রীনিবাসনের কন্যা রূপা গুরুনাথ। বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। বিসিসিআই-র অন্তর্গত কোনও রাজ্য ক্রিকেট বোর্ডে এর আগে কোনও মহিলাকে বসতে দেখা যায়নি।

রূপার নির্বাচন
তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচনের জন্য বুধবার শেষ মনোনয়ন জমা নেওয়া হয়। ওই পদে রূপা গুরুনাথ ছাড়া আর কারও মনোনয়ন জমা পড়েনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হন বিসিসিআই-র প্রাক্তন প্রধান এন শ্রীনিবাসনের কন্যা। টিএনসিএ-র ৮৭তম বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম মহিলা ও বিতর্ক
প্রথম মহিলা হিসেবে বিসিসিআই-র অন্তর্গত কোনও রাজ্য ক্রিকেট বোর্ডের মাথায় বসলেন রূপা গুরুনাথ। ইতিহাসে নাম লেখালেন তিনি। উল্লেখ্য, ২০১৩ সালের আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে রূপার স্বামী গুরুনাথ মেইয়াপ্পানকে আজীবন নির্বাসন করা হয়েছিল। তাই টিএনসিএ-র মাথায় শ্রীনাবসন কন্যার আরোহনকেও তির্যক চোখে দেখছেন অনেকে।

সিওএ-র অভিযোগ ও সুপ্রিম কোর্টের রায়
উল্লেখ্য, তামিলনাড়ু ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বিসিসিআই-র সংবিধান না মানার অভিযোগ আনে সুপ্রিম কোর্ট মনোনিত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর। এই ইস্যুতে টিএনসিএ-র বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলাও করা হয়। সেই মামলার এক অন্তবর্তী রায়ে সুপ্রিম কোর্ট জানায় যে কেবল অফিস বেয়ারার পদের নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। তবে ভোটের ফল আদালতের সম্মতিতে প্রকাশ করতে হবে। সে অনুযায়ী রূপা গুরুনাথের জয়ও সুপ্রিম কোর্টে বিবেচনাধীন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications