টেস্ট ক্রম তালিকায় ভারতের পতন, বিস্মিত গৌতম গম্ভীরের আক্রমণ আইসিসি-কে

টেস্ট ক্রম তালিকায় ভারতের পতন, বিস্মিত গৌতম গম্ভীরের আক্রমণ আইসিসি-কে

প্রায় ৪২ মাস পর বিশ্ব টেস্ট তালিকার পয়লা নম্বর স্থান হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল। নেমে এসেছে তিন নম্বর স্থানে। আইসিসি-র এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার দিকে।

ভারতের পতন

ভারতের পতন

২০১৬ সালের অক্টোবর থেকে আইসিসি-র টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছিল ভারতীয় ক্রিকেট। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে এবং দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে নিজেদের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করে সেই শিরোপা সগৌরবে ধরে রেখেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু গোল বাঁধল ২০২০-তে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে দুটি টেস্ট ম্যাচে গো-হারা হারে ভারত। কার্যত সেই কারণেই আইসিসি-র টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থান হারাল টিম ইন্ডিয়া। ১১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছেন বিরাট কোহলিরা।

শীর্ষে অস্ট্রেলিয়া

শীর্ষে অস্ট্রেলিয়া

দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হোয়াইটওয়াশ করার সুফল পেল অস্ট্রেলিয়া। প্রায় চার বছর পর আইসিসি-র টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থান ফিরে পেয়েছে টিম পেইনের দল। তাদের ঝুলিতে রয়েছে ১১৬ পয়েন্ট। অন্যদিকে ঘরের মাঠে ভারতকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার সৌজন্যে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১১৫।

গম্ভীরের প্রশ্ন

গম্ভীরের প্রশ্ন

দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের কথায়, বিগত দুই বছর ধরে টেস্ট ফর্ম্যাটে প্রধান্য বিস্তার করে রেখেছেন ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো থেকে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হোয়াইট ওয়াশ, সবেতেই জয়জয়কার টিম ইন্ডিয়ার। তা সত্ত্বেও কীভাবে তারা আইসিসি ক্রম তালিকার তৃতীয় স্থানে নেমে আসে, তা বুঝেই উঠতে পারছেন গাউতি। একই ভাবে কোন যুক্তিতে অস্ট্রেলিয়া ক্রম তালিকার শীর্ষ স্থানে উঠে এসেছে, সেই প্রশ্নও করেছেন গম্ভীর।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মাবলী নিয়েও খুব একটা সন্তুষ্ট নন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তাঁর কথায়, কোন যুক্তিতে হোম এবং অ্যাওয়ে ম্যাচে জয়ের ক্ষেত্রে দলগুলিকে সমান পয়েন্ট দেওয়া হচ্ছে। আইসিসি-র নিয়মকে অদ্ভুত বলে আখ্যা দিয়েছেন গাউতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+