গাড়ি দুর্ঘটনায় চোট পেলেন আব্দুর রজ্জাক, আরোগ্য কামনায় বাংলাদেশি সতীর্থরা
বাংলাদেশের প্রাক্তন স্পিনার আব্দুর রজ্জাক গাড়ি দুর্ঘটনায় আহত। আরোগ্য কামনায় বাংলাদেশের ক্রিকেটাররা
খুশির ঈদ আর খুশির রইল না। ঈদের ছুটি কাটাতে পরিবারের সঙ্গে বাগেরহাট গিয়েছিলেন প্রাক্তন বাংলাদেশি স্পিনার আব্দুর রজ্জাক। ফেরার পথে গোপালগঞ্জের কাছে পথ দুর্ঘটনার শিকার হয় রজ্জাকের গাড়ি।
গোপালগঞ্জের কাসিহায়নি-র কাছে হঠাৎই গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গাড়িতে সেই সময় উপস্থিত ছিলেন রজ্জাকের স্ত্রী ইসরাত জাহান, দু'বছরের ছেলে, তাঁর বোন ও ভাগ্নী। তাঁর আরোগ্য কামনা করছে বাংলাদেশি ক্রিকেটাররা। মুস্তাফিকুর রহিম জানিয়েছেন রাজ্জাক ভাইয়ের মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দ্রুত আরোগ্য কামনা করেছেন।

জাতীয় দলের জার্সি গায়ে ১৫৩ টি একদিনের ম্যাচ ও ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আব্দুর রজ্জাক। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ২০০ টি উইকেটের মালিক হয়েছিলেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন এই বাংলাদেশি বোলার। রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সি গায়ে খেলেতেন তিনি।












Click it and Unblock the Notifications