করোনার ঝক্কি কাটিয়ে সুস্থ হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি
করোনার ঝক্কি কাটিয়ে সুস্থ হচ্ছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি
করোনা ভাইরাসের ঝক্কি কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি মাশরাফি বিন মোর্তাজা। এক সপ্তাহ আগে মোর্তাজার কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছিল। হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শে সব স্বাস্থ্যবিধি মেনে গত এক সপ্তাহে মোর্তাজা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন বলে তাঁর পরিবার সূত্রে খবর।

সুস্থ হচ্ছেন মাশরাফ
হোম আইসোলেশনে থেকেই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সাংসদ মাশরাফি বিন মোর্তাজা। পরিবার সূত্রে খবর, জ্বর, কাশি সহ কোভিড-১৯ রোগের অন্যান্য উপসর্গ তাঁর শরীরে আর নেই। তবে মোর্তাজার খাবারে অরুচি যায়নি বলেও জানানো হয়েছে। কয়েক দিন আগে বুকের এক্স-রে করাতে হাসপাতালে গিয়েছিলেন মাশরাফি। সেখান থেকে ফিরে তিনি বাড়িতেই রয়েছেন বলে জানানো হয়েছে।

এক সপ্তাহ আগে আক্রান্ত
গত শনিবার মাশরাফি মোর্তাজার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সাংসদ নিজেই জানিয়েছিলেন যে তাঁর কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে। এরপর থেকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে মোর্তাজাকে।

করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন পাঁচ লক্ষেরও বেশি মানুষ। তবে সেরেও উঠেছেন প্রায় ৫৫ লক্ষ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যান বলছে করনো ভাইরাসে বিশ্বে মৃত্যুর হার কমছে। আগের থেকে অনেক বেশি হারে সুস্থ হচ্ছেন আক্রান্ত মানুষ।

বাংলাদেশে করোনা ভাইরাস
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজারের কাছে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় সতেরোশো মানুষ। মাশরাফি মোর্তাজা ছাড়াও বাংলাদেশের মোট ১৪ জন সাংসদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সে দেশে লকডাউন জারি রাখা হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications