লর্ডসে ভারতের দাপুটে জয়ে উচ্ছ্বসিত কিংবদন্তি শেন ওয়ার্ন, সোশ্যাল মিডিয়ার গর্জন

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার শেন ওয়ার্ন।

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টানটান টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। পঞ্চম দিনের শেষবেলা পর্যন্ত মরিয়া লড়াই চালিয়ে গিয়েছেন টিম ইন্ডিয়ার বোলাররা। তাঁদের লড়াকু মানসিকতা ও জয়ের জন্য ক্ষিদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার শেন ওয়ার্ন। ইংল্যান্ডের মাটিতে বিরাট কোহলিদের দুর্দান্ত টেস্ট ম্যাচ জয় মুগ্ধ করেছে রথী-মহারথীদের। আমোদিত হয়েছে নেট দুনিয়া।

টিম ইন্ডিয়ার মানসিকতায় মুগ্ধ ওয়ার্ন

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টসে হেরেছিল ভারত। প্রথম ইনিংসে রানের নিরিখে টিম ইন্ডিয়ার থেকে এগিয়ে ছিল জো রুট শিবির। তা সত্ত্বেও বিরাট কোহলিরা যেভাবে ম্যাচে প্রাধান্য কায়েম করেছেন, তা দেখে অভিভূত হয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার শেন ওয়ার্ন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, লর্ডসের দুর্দান্ত পিচে দারুণ ক্রিকেট খেলা হয়েছে। ভারত এই জয়ের দাবিদার বলে মনে করেন কিংবদন্তি। তাঁর কথায়, পঞ্চম দিনে ঋষভ পন্থ আউট হওয়ার পর টিম ইন্ডিয়ার হার নিশ্চিত বলে ভেবে নিয়েছিলেন অনেকে। ঠিক সেখান থেকে ম্যাচে ফেরা ভারতীয় ক্রিকেটারদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ওয়ার্ন। বিরাট কোহলি বাহিনীর এই জয়ে অভিভূত হয়েছেন জিওফ্রি বয়কট, ডেভিড লয়েড, নিক নাইট, অ্যালেস্টার কুকের মতো ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা।

উচ্ছ্বসিত সোশ্যাল মিডিয়া

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত টেস্ট জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েছে সোশ্যাল মিডিয়া। বিরাট কোহলি নেতৃত্বাধীন লড়াকু টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। ভারতের জয়ে উচ্ছ্বসিত বিসিসিআই লিখেছে, এবার বিরাটদের লক্ষ্য লিডস। ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস টেস্ট জয়ে অভিভূত হয়েছে কলকাতা নাইট রাইডার্স সহ আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলি। বিরাট বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানও। সবমিলিয়ে আমোদিত হয়েছে নেট দুনিয়া।

ঘরে ঢুকে মারা হবে

লর্ডস টেস্টের তৃতীয় দিন থেকেই ভারত ও ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে মাঠে কথার লড়াই শুরু হয়েছিল। জসপ্রীত বুমরাহের বল জেমস অ্যান্ডারসনের হেলমেটে আঘাত করা থেকে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তা চরম আকার নেয় ম্যাচের পঞ্চম দিনে। এদিন ব্যাটসম্যান বুমরাহের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন জস বাটলার। গুরুত্বপূর্ণ সময়ে ওই ইংল্যান্ড উইকেটরক্ষকের ক্যাচ ফেলে ভারতের জয় হাতছাড়া করার উপক্রম তৈরি করেছিলেন বিরাট কোহলি। কারণ সেই বাটলারই লর্ডস টেস্টের ফয়সলা নির্ধারণের মাঝে ব্যাট হাতে দাঁড়িয়ে পড়েছিলেন। সেই সময়কার এক উত্তেজনপ্রবণ মুহুর্তে বাটলারের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন ভারত অধিনায়ক। আঙুল উঁচিয়ে ইংল্যান্ড উইকেটরক্ষককে কিছু বলছেন বিরাট, সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় নেটিজেনদের গর্জন, ঘরে ঢুকে মারা হবে।

ড্রেসিং রুমে উচ্ছ্বাস

২০১৪ সালের পর লর্ডসে ফের টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এই সফলতায় ক্রিকেট প্রেমীরা যতটা উদ্বেল, তার চেয়েও বেশি উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার সদস্যরা। ম্যাচ জয়ের পর লর্ডসের ঐতিহ্যবাহী ড্রেসিং রুমে আনন্দে আত্মহারা হন বিরাট কোহলিরা। টিম ইন্ডিয়ার দলগত ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এখানেই আটকে যেতে চায় না বিরাট শিবির। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেই যে তাঁরা দেশে ফিরতে চান, তার আভাস দিয়েছেন বিরাট কোহলি। লিডসে অনুষ্ঠিত হতে চলা সিরিজের তৃতীয় টেস্টের ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+