মিসেস ম্যাকগ্রা'র স্মরণে হতে চলা পিঙ্ক টেস্টের ঠিক আগেই করোনা'র কবলে গ্লেন, আক্রান্ত ইংল্যান্ড কোচ সিলভারউড

অস্ট্রেলিয়ায় কোভিডের সংক্রণ নিয়ন্ত্রণের কোনও লক্ষ্যণ নেই। সে'দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিডের সংক্রমণ। এ বার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। পিঙ্ক টেস্ট শুরু হওয়ার কয়েক দিন আগে গ্লেনের কোভিডে আক্রান্ত হওয়ার খবর সামনে আসায় স্বভাবতই হতাশ তাঁর অনুগামী'রা।

মিসেস ম্যাকগ্রার স্মরণে হতে চলা পিঙ্ক টেস্টের ঠিক আগেই করোনার কবলে গ্লেন ম্যাকগ্রা

ম্যাকগ্রা'র স্ত্রী জেন ম্যাকগ্রা প্রয়াত হয়েছে ব্রেস্ট ক্যান্সারে। তাঁর স্মৃতিতেই খেলা হয় পিঙ্ক টেস্ট। এই টেস্ট থেকে আসা সমস্ত টাকা পাঠিয়ে দেওয়া হয় ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত'দের চিকিৎসার জন্য। এ বছর পিঙ্ক টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। ক্যাঙ্গারু বাহিনী ২০২২-এ ক্রিকেট ক্যালেন্ডারে প্রথম ম্যাচ খেলবে ৫ জানুয়ারি। এই দিন থেকেই শুরু হবে চলতি অ্যাশেজের চতুর্থ টেস্ট ম্যাচ। সিডনি টেস্টের তৃতীয় দিন পরিচিত জেন ম্যাকগ্রা ডে হিসেবে। মাঠে উপস্থিত না থাকতে পারলেও ভার্চুয়ালি উপস্থিত থাকবেন ম্যাকগ্রা।

শরীরে অস্বস্থি অনুভব করায় পিসিআর টেস্ট করান গ্লেন। দুর্ভগ্য তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। ম্যাকগ্রা ফাউন্ডেশনের মুখ্য আধিকারিক হোলি মাস্টর্স এক অস্ট্রেলীয় সংবাদমাধ্যম'কে জানিয়েছেন এ কথা।

বর্তমানে অ্যাশেজের দুই টেস্ট নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। ব্রিসবেন, অ্যাডিলেডের পর মেলবোর্ন টেস্টে হেরে দুই ম্যাচ বাকি থাকতেই ঐতিহ্যের অ্যাশেজে জয়ের ধ্বজা উড়িয়েছে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন টিম অস্ট্রেলিয়া। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মধুর অ্যাশেজ জয়ের তৃপ্তি ইংল্যান্ড'কে হোয়াইট ওয়াশ করে আরও বাড়াতে বদ্ধ পরিকর জাস্টিন ল্যাঙ্গারের দল। বর্তমানে ইংল্যান্ডের দলের যা অবস্থা তাতে ক্যাঙ্গারু বাহিনী'র বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অপর দিকে, পরিবারের এক সদস্য কোভিড-১৯ পজিটিভ হওয়ায় পিঙ্ক টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ইংল্যান্ড দলের প্রধান প্রশিক্ষক ক্রিস সিলভারউড। মেলবোর্নে নিভৃতবাসে রয়েছেন তিনি। এ দিন জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন সিলভারউডও। স্কাই স্পোর্টস-এর খবর অনুযায়ী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিজ্ঞপ্তিতে বলেছে, "পরিবারের এক সদ্য কোভিড আক্রান্ত হওয়ায় ৩০ ডিসেম্বর থেকে মেলবোর্নে নিভৃতবাসে রয়েছে সিরভারউড। ৮ জনুয়ারি পর্যন্ত আইসোলেশনেই থাকবেন তিনি। সিলভারউড সম্পূর্ণ ভ্যাকসিনেটেড এবং তাঁর কোনও উপসর্গ নেই।"

ইসিবি আশা করছে অ্যাশেজের শেষ টেস্টে'র আগে হবার্টে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন এই প্রশিক্ষক। ক্রিস সিলভারউডের অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ গ্রেহাম থর্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+