ভারতীয় পেসারদের প্রশংসায় কী বললেন ইয়ান চ্যাপেল

রবি শাস্ত্রী বলেছিলেন পিচের নিকুচি করেছে, ভারতীয় বোলাররা এখন পৃথিবীর যেকোনও পিচে ২০ উইকেট তুলে নিতে পারে।এবার ভারতীয় পেসারদের প্রশংসা করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ টেস্ট সিরিজ জয়ের পর রবি শাস্ত্রী বলেছিলেন পিচের নিকুচি করেছে, ভারতীয় বোলাররা এখন পৃথিবীর যেকোনও পিচে ২০ উইকেট তুলে নিতে পারে।শামিদের হেডকোচ শাস্ত্রীর এই মন্তব্যের পর এবার ভারতীয় পেসারদের প্রশংসা করলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল।

কী বললেন চ্যাপেল

কী বললেন চ্যাপেল

এক ক্রিকেট ওয়েবসাইটের কলামে চ্যাপেল বলেছেন, 'ভারতীয় পেসাররা এখন নিজেদের অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। শামিকে দেখুন, নিজেকে কোন পর্যায় নিয়ে গিয়েছে। দারুণ উন্নতি করেছে শামি, ইশান্তের অভিজ্ঞতা দলের সম্পদ। সঙ্গে উমেশের গতি। বুমরাহ ফিরলে দলের পেস আরও শক্তি পাবে। এরপর হার্দিক পান্ডিয়ার মতো সিমারকে ভুললে চলবে না। এই বোলিং পুল সত্যিই বিশ্বের যেকোনও জায়গায় সফল হওয়ার ক্ষমতা রাখে। দীর্ঘদিন পর ভারতের এমন পেস আক্রমণ দেখছি।'

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় পেসারদের পারফর্ম্যান্স

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় পেসারদের পারফর্ম্যান্স

প্রসঙ্গত ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে শামি- উমেশরা বুমরাহের অভাব বুঝতে দেননি। সিরিজে দুই পেসারই দশটির বেশি উইকেট নিয়েছেন। এর মধ্যে পুনেতে উমেশের ৬ উইকেট ও ভাইজ্যাকে দ্বিতীয় ইনিংসে শামির পাঁচ উইকেট বিশেষভাবে নজর কেড়েছে।

ভারতের থেকে ক্রিকেট বিশ্বের কী শিক্ষা নেওয়া উচিত, কী বললেন চ্যাপেল

ভারতের থেকে ক্রিকেট বিশ্বের কী শিক্ষা নেওয়া উচিত, কী বললেন চ্যাপেল

টেস্ট ক্রিকেটে কীভাবে ধারাবাহিকতা দেখাতে হয়, সেটা টেস্টের এক নম্বর দল ভারতের থেকে শিখতে বলছেন চ্যাপেল। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটের প্রশংসা করে চ্যাপেল বলেন, 'টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ ও বিনোদন খুঁজে নিতে হবে, তবেই কোনও দল ক্রিকেটের সবচেয়ে কঠিন ও দীর্ঘমেয়াদি এই ফর্ম্যাটে সাফল্য পাবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+