সুদূর অস্ট্রেলিয়া থেকে দুর্যোগ বিধ্বস্ত কলকাতার জন্য প্রার্থনা কেকেআর প্রাক্তনীর

সুদূর অস্ট্রেলিয়া থেকে দুর্যোগ বিধ্বস্ত কলকাতার জন্য প্রার্থনা প্রাক্তন কেকেআর তারকার

করোনা ভাইরাসের জেরে আতঙ্কের মধ্যেই ঘূর্ণিঝড় আম্ফানে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে রাজ্য। জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতি কবে ঠিক হবে, তা হলফ করে বলতে পারছে না প্রশাসন। এমতাবস্থায় দুর্যোগ বিধ্বস্ত কলকাতার জন্য প্রার্থনা করলেন অস্ট্রেলিয়া তথা কেকেআরের প্রাক্তন তারকা ডেভিড হাসি।

আম্ফানের প্রভাব

আম্ফানের প্রভাব

বুধবার বিকেল একযোগে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী জেলা ও শহরে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আম্ফান। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতা। রাজ্যে এখনও পর্যন্ত আশি জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ভেঙে পড়েছে একের পর এক গাছ, কাঁচা বাড়ি এবং লাইট পোস্ট। পরিস্থিতির চাপে অসহায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন দুর্যোগ বিরল বলে জানিয়েছেন।

কেকেআরের বার্তা

কেকেআরের বার্তা

করোনা ভাইরাসের আতঙ্কেই আম্ফানের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতায় এখন ক্রিকেট নয়, প্রয়োজন নির্ভরতা। সেই পথেই হেঁটেছে কলকাতা নাইট রাইডার্স। বহু মানুষের প্রাণহানি তো বটেই, দুর্যোগের ওপর দুর্যোগ নেমে আসায়, যে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া পশ্চিমবঙ্গ এবং ওড়িশাকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে শাহরুখ খানের দল।

হাসির বার্তা

কলকাতায় খেলে যাওয়া প্রাক্তন অস্ট্রেলিয় অল রাউন্ডার ডেভিড হাসি নিজের দেশ থেকেই সকলের সুস্থতা কামনা করেছেন। কলকাতার প্রত্যেক নাগরিকের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন কেকেআরের প্রাক্তন ক্রিকেটার।

ক্রীড়া মহলের বার্তা

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সি, ভিভিএস লক্ষ্মণ সহ অন্যান্য রথি-মহারথিরা ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া কলকাতা তথা পশ্চিমবঙ্গের জন্য প্রার্থনা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+