মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের

ফের এক অস্ট্রেলিয়ান ক্রিকেটে নক্ষত্রপতন। পথ দুর্ঘটনার কবলে পড়ে এবার মৃত্যু হল অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের। রবিবার নর্দার্ন কুইন্সল্যান্ডে মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হন তিনি।

ফের এক অস্ট্রেলিয়ান ক্রিকেটে নক্ষত্রপতন। পথ দুর্ঘটনার কবলে পড়ে এবার মৃত্যু হল অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের। রবিবার নর্দার্ন কুইন্সল্যান্ডে মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হন তিনি। ফলে মাত্র ৪৬ বছর বয়সেই নিভে গেল তাঁর জীবন-প্রদীপ। এর আগে তাঁরই সতীর্থ বিশ্বখ্যাত স্পিনার শ্যেন ওয়ার্নের মৃত্যু হয়। মৃত্যু হয় রড মার্শের। তার রেশ কাটতে না কাটতেই ফের আরও এক ক্রিকেটারের মৃত্যু হল অস্ট্রেলিয়ায়।

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু অ্যান্ড্রু সাইমন্ডসের

মাত্র ৪৬ বছর বয়সেই অকাল প্রয়াণ ঘটল অ্যান্ড্রু সাইমন্ডসের। সাইমন্ডসের এই অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গোটা ক্রিকেট বিশ্ব শোকস্তব্ধ। মাত্র ১ মাস ১০ দিন আগে প্রাণ হারিয়েছেন শ্যেন ওয়ার্ন। তারপর সাইমন্ডসের মৃত্যু ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে বিরাট আঘাত। আইসিসিও শোকজ্ঞাপন করছে সাইমন্ডসের মৃত্যুতে।

অস্ট্রেলিয়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার টাউন্সভিলে দুর্ঘটনাটি ঘটে। হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অ্যলিস রিভার ব্রিজের কাছে বাঁক নেওয়ার সময় তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপর সাইমন্ডস ও তাঁর সহযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু সময় পরে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সাইমন্ডসের মৃত্যু হয়। প্রাক্তন অজি তারকার প্রয়াণে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। অস্ট্রেলিয়ার ক্রিক্টার অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বিভান থেকে শুরু করে ভারতের হরভজন সিং-সহ অন্যান্য ক্রিকেটাররাও তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। শোকবার্তা পাঠিয়েছে বিসিসিআইও।

কুইন্সল্যান্ডে একটি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তিনি। টাউনসভিলের বাইরে একটি দুর্ঘটনার কবলে পড়েন তিনি, যেখানে অবসরে থাকতেন সাইমন্ডস। একটি বিবৃতিতে, কুইন্সল্যান্ড পুলিশ বলেছে, তারা টাউনসভিল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হার্ভে রেঞ্জে ঘটে যাওয়া ওই পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, সাইমন্ডসের আঘাত এতটাই গুরুতর ছিল যে, তাঁকে বাঁচানো যায়নি। প্রথমে তাঁর পরিচয় জানানো হয়নি। মৃত্যুর পরে জানানো হয় সাইমন্ডস আস নেই। অকালেই তিনি চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। মর্মান্তিক পথ দুর্ঘটনা তাঁর প্রাণ কেড়ে নিয়েছে।

প্রাক্তন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার ছিল ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত। তিনি ২৬টি টেস্ট এবং ১৯৮টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট জীবনে ননা বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি। তাঁর বর্ণময় ক্রিকেট জীবনে বিতর্কও ছিল চিরসঙ্গী। তবে তার ক্রিকেট কেরিয়ারে তা বিশেষ প্রভাব ফেলতে পারেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+