কিংবদন্তি কপিল দেবের সুস্থতা কামনায় সচিন থেকে বিরাট, লক্ষ্মণ থেকে শেহওয়াগ

কিংবদন্তি কপিল দেবের সুস্থতা কামনায় সচিন থেকে বিরাট, লক্ষ্মণ থেকে শেহওয়াগ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা কিংবদন্তি কপিল দেবের সুস্থতা কামনায় সামিল হয়েছেন দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা। সূত্রের খবর, দিল্লির হাসপাতালে অ্যাঞ্জিওপ্ল্যাস্টির পর ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। ৬১ বছরের আইকন ক্রিকেটারের সুস্থতা কামনা করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি থেকে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ থেকে বীরেন্দ্র শেহওয়াগ।

কিংবদন্তি কপিল দেবের সুস্থতা কামনায় সচিন থেকে বিরাট, লক্ষ্মণ থেকে শেহওয়াগ

গ্রেট কপিল দেবের সুস্থতা কামনা করে টুইট করেছেন টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ককে শরীরে যত্ন নিতে বলেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

হরিয়ানা হ্যারিকেনের সুস্থতা কামনা করে টুইট করেছেন প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। একই কাজে সামিল হয়েছেন দেশের বিশ্বকাপজয়ী ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ এবং প্রাক্তন ব্যাটসম্যান মহম্মদ কাইফ।

কিংবদন্তি অনিল কুম্বলে, যুবরাজ সিং, হরভজন সিং, আকাশ চোপড়া, ইরফান পাঠান, সুরেশ রায়না, গৌতম গম্ভীর এবং মদন লালও গ্রেট কপিল দেবের সুস্থতা কামনা করেছেন।

দেশের সর্বকালের সেরা অল রাউন্ডারের সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন, ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, ফাস্ট বোলার ইশান্ত শর্মা।

কপিল দেবের সুস্থতা কামনায় বার্তা লিখেছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। টুইট করেছে বিসিসিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+