করোনার জেরে ভিসায় নিষেধাজ্ঞা, বিদেশি ক্রিকেটারহীন এবারের আইপিএল!

করোনার জেরে ভিসায় নিষেধাজ্ঞা, বিদেশি ক্রিকেটারহীন এবারের আইপিএল!

করোনা ভাইরাসের জেরে দর্শকশূণ্য হতে পারে এবারের আইপিএল, এমন আশঙ্কার খবর পাওয়া গিয়েছিল আগেই। এবার বিদেশি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞাকে ঘিরে ফিঁকে হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। করোনার প্রভাবে ভিসা নিয়ে কড়াকড়ির জেরে ভারতে প্রবেশাধিকার নাও পেতে পারেন বিদেশি ক্রিকেটাররা।

করোনার প্রভাব

করোনার প্রভাব

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী ৪৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই লক্ষেরও বেশি।। করোনা থাবা বসিয়েছে ভারতেও। এদেশে মোট ৬৮জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। দিল্লি এবং বেঙ্গালুরুতে করোনার প্রভাব সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে।

করোনায় আইপিএল

করোনায় আইপিএল

দেশে বাড়তে থাকা করোনার প্রভাবের মধ্যেই আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। তবে এই মর্মে কিছু গাইডলাইন প্রকাশ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার আগে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আইপিএল-কে করোনার প্রভাব থেকে দূরে সরিয়ে রাখতে নির্দিষ্ট সময় পর্যন্ত দর্শক ছাড়াই আয়োজন করা হতে পারে সব ম্যাচ।

কর্নাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে বিরোধ

কর্নাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে বিরোধ

করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যে বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ আয়োজন করতে দিয়ে চায় না কর্নাটক সরকার। টুর্নামেন্ট বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রকে চিঠিও দিয়েছে তারা। আইপিএল বন্ধের আর্জি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। অন্যদিকে, মহারাষ্ট্রে আইপিএলের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।

ভিসায় নিষেধাজ্ঞা

ভিসায় নিষেধাজ্ঞা

করোনা ভাইরাসের জেরে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত নতুন ভিসার আবেদন নিতে অস্বীকার করছে ভারত সরকার। ১৩ মার্চ থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে আইপিএলে অংশ নিতে চলা বিদেশি ক্রিকেটারদের পক্ষে ভারতের আসা মুশকিল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক পরে বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দলের সঙ্গে যুক্ত হতে পারবেন বলেই ধরে নেওয়া হচ্ছে। বিসিসআই বিশেষ অনুমতি জোগাড় করতে পারলে তবেই কিছু হতে পারে। তবে আগে আবেদন করা এবং কূটনীতিকদের এক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেই জানানো হয়েছে।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা টুর্নামেন্টের প্রথম ম্যাচে হোম টিম তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গত বারের রানার্স চেন্নাই সুপার কিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+