Heart Attack! ইনজামাম-উল-হকের হৃদযন্ত্রে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি, কেমন আছেন পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি
হৃদরোগে আক্রান্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকের অ্যাঞ্জিওপ্ল্যাস্টি।
ইনজামাম-উল-হকের হার্ট অ্যাটাক। পরিস্থিতি এমন যে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের হৃদযন্ত্রে হয়েছে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি। আপাতত শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৫১ বছরের প্রাক্তন ক্রিকেটার আপাতত কিছুদিন হাসপাতালে থাকবে বলেই জানানো হয়েছে।

পাকিস্তান ক্রিকেট দলের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ইনজামাম-উল-হক গত তিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন। এর কারণ অনুসন্ধানেই লাহোরের এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইনজি। শারীরিক পরীক্ষায় ধরা পড়ে যে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হৃদরোগে আক্রান্ত হয়েছে। হার্ট অ্যাটাক হওয়া সত্ত্বেও ইনমজামাম তা সঠিকভাবে অনুভব করতে না পারায় কিছুটা অবাকই হন ডাক্তাররা। তবে সঙ্গে সঙ্গে প্রাক্তন ক্রিকেটারের হৃদযন্ত্রে অ্যাঞ্জিপ্ল্যাস্টি করার প্রয়োজনীয়তা অনুভূত হয়। সোমবার সন্ধ্যায় ওই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় বলে জানানো হয়েছে। ইনজামাম-উল-হকের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তাঁকে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ডাক্তাররা।
১৯৯১ সালে পাকিস্তানে ক্রিকেট দলের হয়ে অভিষেক হয়েছিল ইনজামাম-উল-হকের। ২০০৭ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। এই দীর্ঘ সময়ে নিজের দেশের হয়ে ৩৭৮টি ওয়ান ডে ম্যাচ খেলে ১১৭৩৯ রান করেছেন গ্রেট ইনজি। এই ফর্ম্যাটে পাকিস্তানের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে তাঁরই। ওয়ান ডে-তে ১০টি শতরান ও ৮৩টি অর্ধশতরান এসেছে ইনজামামের ব্যাট থেকে। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৩৭।
অন্যদিকে টেস্টে পাকিস্তানের হয়ে ১২০টি ম্যাচ খেলেছেন ইনজামাম। ৮৮৩০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে ২৫টি শতরান ও ৪৬টি অর্ধশতরান এসেছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে। টেস্টের এক ইনিংসে ইনজির সর্বোচ্চ স্কোর ৩২৯। পাকিস্তানের হয়ে একটি মাত্র টি২০ ম্যাচ খেলে ১১ রান করেছেন ইনজামাম-উল-হক। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। ২০০৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ চলাকালীনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ইনজি ভাই।
Lots of Prayers for Legend @Inzamam08 Uncle. May he get well soon 🤲❤️ #InzamamUlHaq pic.twitter.com/xsRAg6yKjg
— Capt Zainab Raja 🇵🇰 (@_ZainiRaja) September 28, 2021
বাইশ গজ ছেড়ে দিলেও ক্রিকেটের থেকে দূরে থাকতে পারেনি ইনজামাম-উল-হক। ২০১৬ সালে তিনি পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে বসেন। ২০১৯ সাল পর্যন্ত তিনি তাতে আসীন ছিলেন। তাঁর কার্যকালেই ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জিতেছিল পাকিস্তান। টুনামেন্টের ফাইনালে ভারতকে হারিয়েছিলেন সরফরাজ আহমেদরা। আফগানিস্তান ক্রিকেট দলের হেড কোচ হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন ইনজি ভাই। যিনি ক্রিকেট বিশ্বের অন্যতম ভদ্র ও মন্থর ক্রিকেটার হিসেবে অধিক পরিচিত। তাঁর সুস্থতা কামনায় সামিল হয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য চলতি বছরের শুরুর দিকেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দুই দফায় তাঁর হৃদযন্ত্রে অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হয়। এখন পুরোপুরি সুস্থ সৌরভ। ঘটনাচক্রে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা নির্বাচক ইনজামাম-উল-হকের সঙ্গে বিসিসিআই সভাপতির ব্যক্তিগত সম্পর্ক দুর্দান্ত। অথচ দুই রথীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল দেখার মতো। ইনজি ভাই নেতৃত্বাধীন পাক দলকে তাদেরই মাটিতে টেস্ট ও ওয়ান ডে সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় ক্রিকেট দল।












Click it and Unblock the Notifications