IND vs BAN: সঞ্জু-সূর্যর দাপটের মধ্যেই ফ্লাডলাইট বিপর্যয়, ভারত-বাংলাদেশ ম্যাচ বন্ধ কিছুক্ষণের জন্য
IND vs BAN: হায়দরাবাদে টস জিতে ব্যাট করতে নেমে বড় রানের দিকে এগিয়ে চলেছে ভারত। ফলে সিরিজ হোয়াইটওয়াশ বাঁচানো কঠিনই হতে চলেছে বাংলাদেশের পক্ষে।
সঞ্জু স্যামসন ইতিমধ্যেই অর্ধশতরান হাঁকিয়েছেন। হাফ সেঞ্চুরি পেলেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। যদিও হায়দরাবাদের উপ্পল স্টেডিয়াম সাক্ষী থাকল ফ্লাডলাইট বিপর্যয়ের।

ভারতীয় ইনিংসের নবম ওভারের ঘটনা। সবে মাহেদি হাসান ওই ওভারের তিনটি বল করেছেন। তৃতীয় বলটিতে এক রান নেন সূর্য। এই সময়ই হঠাৎ স্টেডিয়ামের বাতিস্তম্ভগুলির একটি নিভে যায়। সেই সময় ভারতের স্কোর ছিল ৮.৩ ওভারে ১ উইকেটে ১১৮।
India Vs Bangladesh Match Stopped due to Floodlight Failure in Rajiv Gandhi Stadium, Hyderabad. #INDvsBAN pic.twitter.com/FBjsSkLyGS
— Nawaz 🇵🇰 (@Rnawaz31888) October 12, 2024
ফ্লাডলাইট বিপর্যয়ের জেরে স্বাভাবিকভাবেই খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে। তবে কয়েক মিনিট পরেই খেলা শুরু হয়। যদিও ভারতের উন্নতমানের স্টেডিয়ামগুলিতে ফ্লাডলাইটের বিপর্যয় কেন পুরোপুরিভাবে বন্ধ করা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কানপুর টেস্টে মাঠের রক্ষণাবেক্ষণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বৃষ্টি থামার পরেও মাঠ শুকানো যাচ্ছিল না। পরে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লাও পরিকাঠামোজনিত খামতির কথা স্বীকার করে জানিয়েছিলেন নিকাশি-সহ গ্রিন পার্ক স্টেডিয়ামের পরিকাঠামো ঢেলে সাজানো হবে।
কানপুরে ছিল ভারত-বাংলাদেশ টেস্ট। আজ চলছে ভারত-বাংলাদেশ তৃতীয় টি২০ আন্তর্জাতিক। ফ্লাডলাইট বিপর্যয়ের পরের ওভারটিতে অবশ্য মারকাটারি মেজাজে ছিলেন সঞ্জু স্যামসন। রিশাদ হোসেনের প্রথম বলটি ডট হয়। এর পরের পাঁচটি বলে পাঁচ ছক্কা হাঁকান সঞ্জু।
ওই ওভার শুরুর আগে তাঁর স্কোর ছিল ২৯ বলে ৬২। ওভারটি শেষ হলে সঞ্জু পৌঁছে যান ৩৫ বলে ৯২ রানে। ফ্লাডলাইট বন্ধ থাকায় যে সময় নষ্ট হয়েছিল, তার কারণে দশম ওভারের শেষে ড্রিংকস ব্রেক নেননি আম্পায়াররা। ১১তম ওভারে সূর্যকুমার যাদবও অর্ধশতরান পূর্ণ করেন। সঞ্জু হাফ সেঞ্চুরি করেন ২২ বলে, সূর্য নেন ২৩ বল। অভিষেক শর্মা ৪ বলে ৪ রান করেন। ভারতের ওপেনিং জুটি ভাঙে ২.১ ওভারে ২৩ রানে। তারপর ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন সূর্য ও সঞ্জু।












Click it and Unblock the Notifications