ফিরে দেখা ২০১৬ : এবছর যে ক্রিকেট তারাকারা বিয়ে করেছেন
২০১৬ কিন্তু এককথায় তারকাদের ক্ষেত্রে বিয়ের মরশুম ছিল। একাধিক বলিউড তারকা, টেলিভিশন তারকা এই বছর সাত পাকে বাঁধা পড়েছেন।
২০১৬ কিন্তু এককথায় তারকাদের ক্ষেত্রে বিয়ের মরশুম ছিল। একাধিক বলিউড তারকা, টেলিভিশন তারকা এই বছর সাত পাকে বাঁধা পড়েছেন।
তবে শুধু বলিউড বা টেলিভিশন দুনিয়া কেন বাদ যাননি ক্রিকেট তারকারাও। ক্রিকেট দুনিয়ার ৬ জনপ্রিয় মুখ এবছরই তাঁদের সঙ্গীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তারা কারা আসুন একঝলকে দেখে নেওয়া যাক

যুবরাজ সিং - হেজল কিচ
৩০ নভেম্বর চণ্ডীগড়ে গার্লফ্রেন্ড হেজল কিচের সঙ্গে বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অত্যন্ত জনপ্রিয় খেলোয়াড় যুবরাজ সিং। ৫ দিন ধরে চলেছিল বিয়ের অনুষ্ঠান।[(ছবি) যুবরাজ সিংয়ের বিয়ের ককটেল পার্টিতে গ্ল্যামার বাড়াল কোহলি-সহ ভারতীয় দল]

রবীন্দ্র জাদেজা - রিভা সোলাঙ্কি
১৭ এপ্রিল রিভা সোলাঙ্কির সঙ্গে রাজকোটে ধুমধাম করে বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা।[(ছবি) রাজকোটে মহা ধূমধামে বিয়ে রবীন্দ্র জাদেজার]

রবিন উত্থাপা-শীতল গৌতম
গত ৩ মার্চ দীর্ঘ দিনের বান্ধবী টেনিস খেলোয়াড় শীতল গৌতমের সঙ্গে বিয়ে করেন। অনাড়ম্বর সাধারণ বিয়ে হয়েছিল রবীন ও শীতলের। উপস্থিত ছিলেন ইরফান খান।

ইরফান পাঠান - সাফা বেগ
মডেল সাফা বেইগের সঙ্গে হত ৪ ফেব্রুয়ারি বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার ইরফান পাঠান। সৌদি আরবের মক্কায় পবিত্র হরম শরিফে নিকাহ হয় ইরফানের। তবে বিয়েতে শুধু মাত্র পরিবার পরিজনের উপস্থিতিই ছিল।

ইশান্ত শর্মা
৯ ডিসেম্বর গুরগাঁও-এর একটি ফার্মহাউসে বাস্কেটবল খেলোয়াড় প্রতিমা সিংহের সঙ্গে বিয়ে করেন ইশান্ত শর্মা।[(ছবি) গুরগাঁও-র ফার্ম হাউসে হল ইশান্ত শর্মার বিয়ে, হাজির ধোনি-যুবরাজ]

ধবল কুলকার্নি
ভারতীয় ক্রিকেটার ধবল কুলকার্নি ৩ মার্চ মুম্বইয়ে শ্রদ্ধা খাড়পুড়েকে বিয়ে করেন। একেবারে প্রথাগত মারাঠী বিয়ে হয়েছিল দুজনের।












Click it and Unblock the Notifications