ফিরে দেখা ২০১৮: ক্রিকেট মাঠের সেরা একডজন গপ্পো! দেখে নিন একনজরে
এক নজরে ফিরে দেখা ২০১৮ সালের সেরা ১২ টি ক্রিকেটের খবর।
দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ২০১৮ শেষ হয়ে দ্রুত ছুটে আসছে ২০১৯। ২০১৭-১৮ মরসুমে পর পর ঘরের মাঠের সিরিজে জয় পাওয়ার পর এই বছরটায় বিরাট কোহলি বাহিনীর সামনে পরীক্ষাটা ছিল বিদেশ সফরের। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া - তিনটি কঠিন সফর অপেক্ষা করে ছিল ভারতীয় দলের জন্য
আবার এই বছরেই ছিল এশিয়া কাপ ট্রফি ধরে রাখার সুযোগ। ছিল মহিলা দলের সামনে একদিনের বিশ্বকাপের ব্যর্থতা ভুলে মহিলা টি২০ বিশ্বকাপ জেতার দুর্দান্ত সুযোগ। ট্রফি জেতা হয়নি এবারও, বরং জন্ম হয়েছে বিতর্কের। ভারতের অন্যান্য ক্ষেত্রের মতো #মিটু ঝড় আছড়ে পড়েছে ক্রিকেটের মাঠেও। বছরের শেষে মাইখেল বেঙ্গলি একনজরে ফিরে দেখল ২০১৮ সালের ক্রিকেটের সেরা একডজন খবর।

নরেন্দ্র মোদীকে 'সেরা এশীয় ২০১৪' খেতাব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'সেরা এশীয় ২০১৪' খেতাব দিয়ে সম্মানিত করল সিঙ্গাপুরের একটি প্রথম সারির সংবাদপত্র 'দ্য স্ট্রেট টাইমস'। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করেছেন সিঙ্গাপুরে ভারতীয় হাইকমিশনার বিজয় সিং ঠাকুর।

দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়
বছরের শুরুতেই বিরাট কোহলির নেতৃত্বাদীন ভারত গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে টেস্ট সিরিজ জিততে না পারলেও একদিনের সিরিজ ও টি২০ সিরিজে জয়ী হয় ভারত। এটিই ছিল দক্ষিণআফ্রিকার মাটিতে কোনও ভারতীয় ক্রিকেট দলের প্রথম একদিনের সিরিজ জয়। এর আগে ৬বার সফরে এসে একবারও একদিনের সিরিজ জিততে পারেনি ভারত। ৬ ম্য়াচের সিরিজ বিরাট-বাহিনী জিতে নেয় ৫-১ ফলে।

জমি অধিগ্রহণ নিয়ে সুপ্রিম শুনানি
জমি অধিগ্রহণ বিল সংক্রান্ত মামলার শুনানির কথা রয়েছে আজ শুক্রবার দেশের সর্বোচ্চ আদালতে।

সাসপেন্ড ওয়ার্নার-স্মিথ-ব্যানক্রফ্ট
তবে মার্চ মাসে অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির অভিযোগকে কেন্দ্র করে কেঁপে গিয়েছিল গোটা দুনিয়া। সিরিজের তৃতীয় টেস্টে কেপটাউনে অজি হোলার ক্যামেরন ব্যানক্রফ্ট ক্যামেরার সামনেই বলের চামড়া তুলতে গিয়ে ধরা পড়েন। ঘটনায় জড়িত ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারও। তিনজনকেই এক বছরের জন্য নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

মাদ্রাজ হাইকোর্টে সিএসকে
আইপিএলে স্পট ফিক্সিং বিতর্কে ২ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে চেন্নাই সুপার কিংসকে। সেই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাইকোর্টে আবেদন জানাল সিএসকে।

ফিরেই চ্যাম্পিয়ন সুপার কিংস
মালিক পক্ষ ২০১৩ সালের আইপিএল-এ বেটিং-এ জড়িত ছিলেন। এই কারণে ২০১৪ সালে দুই বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যলসকে। ২০১৮ সালে আইপিএল-এর সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই ফিরে আসে একেবারে সুপার কিংস-এর ভঙ্গীতেই। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে পরাজিত করে তৃতীয়বার আইপিএল ট্রফি জিতে নেয় তারা।

দমদমে মুখোমুখি সংঘর্ষ এড়াল লোকাল ট্রেন
দমদম স্টেশনে মুখোমুখি সংঘর্ষ এড়াল দুটি লোকাল ট্রেন। বৃহস্পতিবার রাত ৮ টা নাগাদ দমদমের ৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আপ রানাঘাট লোকালের সামনে হঠাৎই চলে আসে ডাউন ডানকুনি লোকাল। তার জেরে সংঘর্ষ এড়ানো গেলেও যাত্রী সিগন্যালিং খারাপ থাকায় ও যাত্রী বিক্ষোভে প্রায় ২ ঘণ্টা ট্রেন পরিষেবা বন্ধ ছিল।

ডিভিলিয়ার্স, কুক, হেরাথ, গম্ভীরের অবসর
এই বছর ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিশ্বক্রিকেটের অনেক নামী তারকা। সবাইকে চমকে দিয়ে ফর্মের একেবারে মধ্যগগনে থেকে মে মাসের শেষে মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ভারতের বিরুদ্ধে ওভালে টেস্ট সিরিজের শেষ ম্য়াচ খেলে অবসর নেন ইংরেজ ওপেনার অ্যালিস্টার কুক। ঘরের মাঠে ক্য়ান্ডিতে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে অবসর নেন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। আর গত ৪ ডিসেম্বর সব ধরণে ক্রিকেটকে বিদায় জানান গৌতম গম্ভীর।

সেপ্টেম্বরের শুরুতে ৪৮ ঘণ্টা ট্যাক্সি ধর্মঘটের ডাক
ফের কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল ট্যাক্সি মালিক সংস্থাগুলি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে টানা ৪৮ ঘণ্টা ধর্মঘট হতে পারে। দিনক্ষণ ঠিক করতে দুই-একদিনের মধ্যেই বৈঠকে বসবেন কর্তারা।

আফগানিস্তানের প্রথম টেস্ট
১৪ থেকে ১৮ জুন ভারতের বিপক্ষে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের প্রথম টেস্ট ম্য়াচ খেলে আফগানিস্তান। ভারত প্রথমে ব্য়াট করে মুরলি বিজয় (১০৫), শিখর ধাওয়ান (১০৭), হার্দিক পাণ্ডিয়া (৭১)-র ইনিংসের জোরে ৪৭৪ রান তুলেছিল। জবাবে দুই ইনিংসে ১০৯ ও ১০৩ রানেই শেষ হয়ে যায় আফানরা। টেস্টে এখনও সেই রকম সুবিধা করতে না পারলেও এশিয়া কাপে তারা বুঝিয়ে দিয়েছে সীমিত ওভারের ক্রিকেটে কিন্তু তারা যথেষ্ট শক্তিশালী দলে পরিণত হয়েছে।

দিল্লি আসছেন গিলানি
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সঈদ আলি শাহ গিলানির আগামী ২৪ তারিখ দিল্লিতে আসার কথা রয়েছে। পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের আগে গতকাল বেশ কিছুক্ষণের জন্য গিলানি সহ মোট তিনজন বিচ্ছিন্নতাবাদী নেতাকে গৃহবন্দি করা হয়। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

ইংল্যান্ডে ভরাডুবি
ইংল্যান্ড সফরের আগে সফরকারী ভারতীয় দলকে ভারতের কোচ রবি শাস্ত্রী বলেছিলেন গত ১৫ বছরের মধ্যে সেরা ভারতীয় দল। কিন্তু কার্যক্ষেত্রে সিরিজে ভারত ৪-১ ফলে পরাজিত হয়। একমাত্র ট্রেন্টব্রিজ টেস্ট ভারত জিততে পেরেছিল।

আন্না হাজারের জন্য জেড প্লাস নিরাপত্তা
আন্না হাজারের জন্য জেড প্লাস নিরাপত্তার ব্যবস্থা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। খুনের হুমকি মেলায় আন্নার জন্য এই ব্যবস্থা বলে জানা গিয়েছে।

ভারতের এশিয়া কাপ ২০১৮ জয়
২০১৮ সালের এশিয়া কাপ একপ্রকার হেলায় জিতে নেয় ভারত। গোটা টুর্নামেন্টে অরাজিত ছিল ভারত। তবে আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচ টাই হয় ও ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে জয় আসে একেবারে শেষ বলে। গ্রুপ পর্যায়ে ও সুপার ফোর পর্যায়ে পাকিস্তানের মুখোমুখি হয়ে দুবারই তাদের গোহারান হারায় ভারত। ৫ ম্য়াচে ৩৪২ রান করে ম্যান অব দ্য সিরিজ হন শিখর ধাওয়ান। এই টুর্নামেন্টে বিরাট কোহলি না খেলায় নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। তিনিও ৩১৭ রান করেন।

ঋদ্ধির অর্ধশতরান
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৯৩ রানে শেষল করল ভারত। ঋদ্ধিমান সাহা করলেন অনবদ্য ৫৬ রান।

পৃথ্বী শ-এর উত্থান
স্কুল ক্রিকেট থেকেই তাঁর ভারতের হয়ে খেলতে নামার প্রতিক্ষা করা হত। ২০১৮ সালে ঘরের মাঠে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। রাজকোটে প্রথম টেস্টে ওপেন করতে নেমে অভিষেক ইনিংসেই পৃথ্বী ১৩৪ রান করেন। ভারত ওই ম্য়াচ ইনিংস ও ২৭২ রানে জিতেছিল। পরের টেস্টে হায়দরাবাদে তিনি মাত্র ৫৪ বলে ৭০ রানের ইনিংস খেলেন। পরের ইনিংস-এ ৩৩ রানে অপরাজিত থেকে ভারতকে ম্য়াচ জেতান। সিরিজের সেরার পুরস্কার দেওয়া হয় তাঁকেই।

থাকার মেয়াদ বাড়ল তসলিমার
বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরও একবছর বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

ক্রিকেট মাঠে #মিটু
বিসিসিআই সিইও রাহুল জোহরির নামে একটি নয় দু-দুটি যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। যার জেরে দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিলেন ক্রিকেট প্রশাসনিক মিটির দুই সদস্যও। ডায়না এজডুলজির মত ছিল তৎক্ষণাত জোহরিকে পদ থেকে সরিয়ে দেওয়া হোক। অন্যদিকে বিনোদ রাই ঘটনার তদন্তের জন্য কমিটি গড়েন। শেষ পর্যন্ত অবশ্য সেই কমিটির রিপোর্ট মোতাবেক কলঙঅক মুক্ত হয়েছেন রাহুল জোহরি।

শ্রীনগরে উড়ল পাক, আইএস পতাকা
শ্রীনগরের নাওহাট্টায় জামিয়া মসজিদের কাছে এদিন পাকিস্তানি, আইএসআইএস ও লস্কর-ই-তৈবার পতাকা উড়তে দেখা গিয়েছে।

প্রথম টি২০ শতরান
শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের প্রথম ম্য়াচেই ভারতের টি২০ দলের অধিনায়িকা হরমনপ্রিত মাত্র ৫১ বলে ৭টি চার ও ৮টি বিশাল ছয়ের সাহায্যে ১০৩ রান করেন। এটিই ছিল মহিলা ক্রিকেটে ভারতের কোনও ক্রিকেটারের প্রথম শতরান। ভারত টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে মসৃণভাবে এগোলেও সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে কাপ জয়ের দৌড় থেকে ছিটকে যায়।

মিতালি রাজ-রমেশ পাওয়ার বিতর্ক
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতেরপ মহিলা দলের হারকে কেন্দ্র করেই দানা বাঁধে মহিলা দলের কোচ রমেশ পাওয়ার ও সিনিয়র ক্রিকেটার মিতালী রাজের দ্বন্দ্ব। মিতালীর অভিযোগ ছিল পদাধিকার ব্যবহার করে রমেশ তাঁকে নানাভাবে অপদস্থ করেছেন। তিনি আঙুল তুলেছেন সিওএ সদস্য ডায়না এডুলজির ভূমিকা নিয়েও। অপরপক্ষে রমেশ দাবি করেন মিতালী ব্য়াক্তিগত রেকর্ডের জন্য খেবলেন, দলের স্বার্থে নয়। তাঁর দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া জয়
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই অ্যাডিলেডে ৩১ রানে জয় পেয়ে প্রথম এশিয় দল হিসেবে বিরাট কোহলির ভারত এক ক্যালেন্ডার বছরে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের রেকর্ড করে। বিরাট কোহলিও প্রথম এশিয় অধিনায়ক হিসেবে এই তিন বিদেশ সফরে টেস্ট জয়ের রেকর্ড করেন। অ্যাডিলেডের আগে দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গ ও ইংল্যান্ডে নটিংহাম টেস্টে ভারত জয় পেয়েছিল।












Click it and Unblock the Notifications