ঋষভ ছাড়া আইপিএলের তরুণতম অধিনায়কের তালিকায় রথী-মহারথীদের নাম
ঋষভ ছাড়া আইপিএলের তরুণতম অধিনায়কের তালিকায় রথী-মহারথীদের নাম
মাত্র ২৩ বছর ৬ মাস ৬ দিন বয়সে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হয়ে বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন ঋষভ পন্থ। আগামী আইপিএলে দলকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কাঁধে চোট পাওয়া শ্রেয়স আইয়ারের পরিবর্তে পন্থ গুরু দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন বলে আশা ক্রিকেট প্রেমীরা। সেই আবহে দেখে নেওয়া যাক আইপিএলের তরুণতম অধিনায়কের তালিকায় রয়েছেন কোন কোন ক্রিকেটার।

সুরশ রায়না
এমএস ধোনির অনুপস্থিতিতে ২০১০ সালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। মাত্র ২৩ বছর ৩ মাস ২২ দিন বয়সে এই দায়িত্ব পালন করেছিলেন চিন্না থালা। মোট তিনটি ম্যাচে সিএসকে শিবিরকে নেতৃত্ব দেন রায়না।

শ্রেয়স আইয়ার
২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস) নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন শ্রেয়স আইয়ার। মাত্র ২৩ বছর তিন মাস ২১ দিন বয়সে এই গুরু দায়িত্ব পেয়েছিলেন ডান হাতি ব্যাটসম্যান। ২০১৯ সালে দিল্লিকে প্লে-অফে তুলেছিলেন শ্রেয়স। তাঁরই নেতৃত্বে আইপিএল ২০২০-এর ফাইনালে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস।

স্টিভ স্মিথ
২০১২ সালে পুনে ওয়ারিয়র্সকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তিনি মাত্র ২২ বছর ১১ মাস ৯ দিন বয়সে এই দায়িত্ব পেয়েছিলেন। এরপর রাজস্থান রয়্যালসকেও নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ।

বিরাট কোহলি
তালিকার শীর্ষে স্থানে রয়েছেন বিরাট কোহলি। মাত্র ২২ বছর ৪ মাস ৬ দিন বয়সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হয়েছিলেন বিরাট। ২০১১ থেকে লাগাতার একই দায়িত্ব পালন করে যাচ্ছে টিম ইন্ডিয়ার অধিনায়ক। ২০১৬ সালের আইপিএলে আরসিবি-কে ফাইনালে তুলেছিলেন বিরাট।












Click it and Unblock the Notifications