এই আইপিএল যে যে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের টুর্নামেন্ট হতে পারে, তালিকায় কোন রথীরা

এই আইপিএল যে যে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের টুর্নামেন্ট হতে পারে

৯ এপ্রিল থেকে শুরু হতে চলা আইপিএলে ব্যাটসম্যান ও বোলারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে এমন অনেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান রয়েছেন, যারা আগামী টুর্নামেন্টে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে পারেন। সেই তালিকার দিকে নজর ফেরানো যাক।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৩৪৩ রান করেছিলেন ঋষভ পন্থ। আগামী আইপিএলে একই দলকে নেতৃত্ব দেবেন দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে তিনি এবার গত বারের থেকেও চমকপ্রদ ফর্মে রয়েছেন। ফলে এবারের আইপিএলে তিনি ব্যাট হাতে তাণ্ডব চালাতে পারেন বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা।

জস বাটলার

জস বাটলার

২০২০ সালের আইপিএল পরিচিত মেজাজে ব্যাটি করতে পারেননি জস বাটলার। রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৩ ম্যাচ খেলে ৩২৮ রান করেছিলেন ইংল্যান্ডের স্টপ গ্যাপ অধিনায়ক। তবে এবার তিনি নিজের সেরাটা উজাড় করে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজে বাটলারের পারফরম্যান্স ছিল দেখার মতো।

কুইন্টন ডি কক

কুইন্টন ডি কক

মুম্বই ইন্ডিয়ান্সকে ২০২০ সালের আইপিএল জেতাতে যে ক্রিকেটার বড় ভূমিকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কুইন্টন ডি কক। গত বছর ৫০৩ রান এসেছিল প্রোটিয়া উইকেটরক্ষকের ব্যাট থেকে। এবারও তিনি ব্যাট হাতে ঝড় তুলতে পারেন বলে মনে করা হচ্ছে।

নিকোলাস পুরান

নিকোলাস পুরান

ওয়েস্ট ইন্ডিজের হার্ড হিটার নিকোলাস পুরান ২০২০ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৩৫৩ রান করেছিলেন। তাঁর কাঁধে ভর করে এবারের আইপিএল বৈতরণী পার করতে চাইবেন কেএল রাহুলরা।

ইশান কিষাণ

ইশান কিষাণ

ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক ইশান কিষাণ গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৫১৬ রান করেছিলেন। সম্প্রতি ভারতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেও অর্ধশতরান হাঁকিয়েছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। আগামী আইপিএলে তিনি বড় কিছু করতে পারেন বলে আশা ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+