'প্রতিটা দিন একে অপরকে ভালবেসে বাঁচি', কোহলির জন্মদিনে দেখে নিন বিরাট-অনুষ্কার পাঁচটি হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্য

'প্রতিটা দিন একে অপরকে ভালবেসে বাঁচি', কোহলির জন্মদিনে দেখে নিন বিরাট-অনুষ্কার পাঁচটি হৃদয় ছুঁয়ে যাওয়া মন্তব্য

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, একে অপরের প্রতি প্রেম দেখাতে কখনও ভুল করেন না। আদর্শ যুগলের মতো ভাল-মন্দ যে কোনও সময়ে প্রাণের মানুষের হাত ধরে থাকেন। স্ত্রী অনুষ্কার অবদান সব সময় মুক্ত কন্ঠে স্বীকার করেন কোহলি, তিনি জানান কী ভাবে তাঁকে একজন ভাল মানুষে পরিণত করেছেন বলিউড অভিনেত্রী। বিরাট কোহলির ৩৪তম জন্মদিনে এক নজরে দেখে নিন কখন কখন একে অপরের প্রতি নিজেদের অনুভূতি সম্পর্কে মুখ খুলেছেন বিরাট এবং অনুষ্কা।

অনুষ্কার সঙ্গে প্রথম সাক্ষাৎ:

একটি বিজ্ঞাপনের সেটে অনুষ্কা এবং বিরাটের প্রথম দেখা হয়েছিল এটা সকলেই প্রায় জানেন। অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার বিষয়ে বেশ উৎসাহী ছিলেন কোহলি। জড়তা কাটাতে তিনি সেটেই একটি জোক বলেন, পরবর্তীতে নিজেই বুঝতে পারেন প্রথম বারের সাক্ষাতে কাউকে এমনটা বলা ঠিক নয়। কিন্তু কী ছিল সেই জোক। একটি সাক্ষাৎকারে বিরাট কোহলি সেইটি জানিয়েছিলেন। তিনি বলেন, "ও লম্বা এবং তার উপর হিল পরেছিল এবং আমাকে বলছিল আমি ততটা লম্বা নই। ৬ ফুটের বেশি উচ্চতা নয় আমার। হিল পরে ও হাঁটছিল এবং আমার থেকে লম্বা লাগছিল। আমি তখন বলেছিলাম, 'আপনার এর থেকে উঁচু হিলের জুতো নেই?' আকস্মিক এমনটা শুনে অনুষ্কা হতভম্ব বয়ে যায়। ও বলে, 'এক্সকিউস মি?' আমি তখন বলি, 'আমি মজা করছি।' আমার কাছেই নিজের জোক অদ্ভুত মুহূর্তের সৃষ্টি করেছিল।"

অনুষ্কাকে পেয়ে গর্বিত:

দীনেশ কার্তিকের সঙ্গে একটি চ্যাটে অনুষ্কার সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে মুখ খোলেন কোহলি। তিনি বলেন, "ওর সঙ্গে যদি আমার দেখা না হতো আমি বুঝতে পারতাম না কোথায় দাঁড়িয়ে রয়েছি আমি। ও আমায় বুঝিয়েছে আমি কোথায় দাঁড়িয়ে এবং আমার আচরণে মধ্যে দিয়ে কী প্রভাব পড়তে পারে। আমি কৃতজ্ঞ এবং গর্বিত ওর মতো জীবন সঙ্গী পাওয়ায়।"

কেন বিরাটকেভালবাসেন অনুষ্কা শর্মা:

ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী অভিনেত্রী জানিয়েছেন, তিনি কোহলিকে ভালবাসেন কারঅ মানুষ হিসেবে বিরাট তাঁর হৃদয় ছুঁয়েছে। নিজের বিয়ের বিষয়ে তিনি বলেছেন, "আমি আমার প্রিয় বন্ধুকে বিয়ে করেছি। আমার আত্মবিশ্বাসকে বিয়ে করেছি। আমি এমন এক জনকে বিয়ে করেছি যাঁকে মানুষ হিসেবে আমি খুব ভালবাসি। আমরা একে অপরের সঙ্গে যখন সময় কাটাই তখন পৃথিবীর অন্য কিছুর অস্তিত্ব আর আমাদের কাছে থাকে না।"

বহু যুগ ধরে মনে হয় অনুষ্কাকে চিনি: কোহলি

একটি সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছিলেন কী ভাবে তাঁরা ঘুরতে ভালবাসেন এবং নিজেদের ভ্যাকেশন প্ল্যান করেন। নিজেদের পছন্দের জিনিসটা করার জন্য দুই জনের কাউকেই কনভিন্স করতে লাগে না কারণ উভয়ের পছন্দই এক। বিরাট বলেছিলেন, "এক সঙ্গে ঘুরতে যাওয়াটা অন্যতম পছন্দের বিষয়। ছুটি কাটানোর বিষয়ে কখনও কাউকে আমাদের কনভেন্স করার প্রয়োজন পড়ে না কারণ আমরা দু'জনের পছন্দই এক। উভয়ের পছন্দই এক হওয়ায় আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। প্রতি দিন একে অপরকে ভালবেসে কাটাই আমরা। কিছু বছর ধরে একে অপরকে চিনি এমনটা মনে হয় না, মনে হয় বহু যুগ ধরে চিনি দু'জনা দু'জনকে।"

অনুষ্কাকে নিজের টি-শার্ট দেখতে ভালবাসেন অনুষ্কা:

নিজের ডিজাইনার পোশাক বাদ দিয়ে মাঝে মধ্যেই স্বামী বিরাট কোহলির টি-শার্ট, জ্যাকেট পড়তে দেখা যায় অনুষ্কা শর্মাকে। এর কারণ হিসেবে অনুষ্কা বলেছিলেন, "কখনও ওর টি-শার্ট, কখনও শুধু জ্যাকেট আমি ধার নিই। এমনটা আমি করি কারণ ওর ভাল লাগে যখন ওর পোশাকগুলো আমি পরি।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+