ওয়েস্ট ইন্ডিজ দলের আরও ৫ করোনা আক্রান্ত! পাকিস্তান সফরে বেসামাল ক্যারিবিয়ানরা

পাকিস্তান সফরে গিয়ে টি ২০ সিরিজ ইতিমধ্যেই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একে বেশ কয়েকজন তারকাকে বাইরে রেখে নতুন দল পাঠানো হয়েছিল পাকিস্তানে। সেখানেও ওয়েস্ট ইন্ডিজ শিবিরে করোনা থাবা বসানোয় শক্তি কমে। আজ তৃতীয় টি ২০-র আগে তিনজন ক্রিকেটার-সহ আরও পাঁচজন নতুন করে করোনা আক্রান্ত হওয়ায় সমস্যা তীব্রতর হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ দলের আরও ৫ করোনা আক্রান্ত! পাকিস্তান সফরে বেসামাল ক্যারিবিয়ানরা

শাই হোপ, আকিল হোসেন ও জাস্টিন গ্রিভস- এই তিন ক্যারিবিয়ান ক্রিকেটারের পাশাপাশি সহকারী কোচ রডি এস্টউইক ও টিমের ফিজিশিয়ান ডা. অক্ষয় মানসিং করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। ফলে ওই তিন ক্রিকেটারও একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। আজ খেলা শুরুর আগে দলের সকলের করোনা পরীক্ষা করা হয়। পরিস্থিতির দিকে নজর রাখছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। তবে এখনও অবধি আজকের শেষ টি ২০ বাতিল বা স্থগিত করার কোনও ঘোষণা হয়নি।

ওয়েস্ট ইন্ডিজ দলের আরও ৫ করোনা আক্রান্ত!

করাচিতে পৌঁছানোর পর করোনা ধরা পড়ায় শেলডন কটরেল, রস্টন চেজ ও কাইল মেয়ার্স পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে যান। এবার আরও তিন ক্রিকেটারের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ায় ওয়েস্ট ইন্ডিজ দলে অবশিষ্ট রয়েছেন মাত্র ১৪ জন ক্রিকেটার। প্রথম টি ২০ আন্তর্জাতিকে আঙুলে চোট পেয়ে ছিটকে গিয়েছেন ডেভন থমাসও। ফলে বাকি চারটি ম্যাচে তাঁদের মধ্যে থেকেই বেছে নিতে হবে প্রথম একাদশ। আরও কেউ করোনা আক্রান্ত হলে সিরিজ স্থগিত করে দেওয়া ছাড়া উপায়ও থাকবে না।

সবচেয়ে সমস্যা হবে ব্যাটিং শক্তি নিয়ে। বিশেষজ্ঞ ব্যাটার বলতে সুস্থ রয়েছেন অধিনায়ক নিকোলাস পুরাণ, ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস ও ড্যারেন ব্র্যাভো। এই অবস্থায় টি ২০ সিরিজের নিয়মরক্ষার ম্যাচটি চালিয়ে নেওয়া গেলেও একদিনের সিরিজে কী অবস্থা হতে পারে তা সহজেই অনুমেয়। তবে জানা যাচ্ছে, দুই দেশের বোর্ড মিলে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত করবে। করাচিতে পৌঁছানোর পর কটরেল, চেজ ও মেয়ার্সের করোনা ধরা পড়েছিল। বিশ্রাম, চোট ও ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে নেই কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, এভিন লুইস ও ফ্যাবিয়ান অ্যালেন। সবমিলিয়ে পাকিস্তান সফরে বেহাল দশা ক্যারিবিয়ানদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+