অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া

২৭ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা ধরে নিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এই যুদ্ধে যে ভারতীয় ক্রিকেট দলের পাল্লা ভারী, তাও মেনে নিচ্ছেন ক্রিকেট প্রেমীদের একাংশ। রোহিত শর্মার অনুপস্থিতি কোন কোন ক্রিকেটার টিম ইন্ডিয়ার জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কামাল করতে পারেন, দেখে নেওয়া যাক।

বিরাট কোহলি

বিরাট কোহলি

রোহিত শর্মার অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে যে বাড়তি দায়িত্ব নিতে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত ৪০টি ওয়ান ডে ম্যাচ খেলে ১৯১০ রান করেছেন বিরাট। সংশ্লিষ্ট দলের বিরুদ্ধে আটটি শতরান এসেছে ভারত অধিনায়কের ব্যাট থেকে। অজিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় সচিন তেন্ডুলকর (৩০৭৭ রান) ও রোহিত শর্মার (২২০৮ রান) পরেই বিরাটোর স্থান।

কেএল রাহুল

কেএল রাহুল

রোহিত শর্মার অনুপস্থিতি সহ-অধিনায়ক হিসেবে কেএল রাহুলের দায়িত্ব বেড়ে হয়েছে দ্বিগুন। আইপিএলে ৬৭০ রান করে কমলা টুপি জেতা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান অজিভূমে ওয়ান ডে-তে ভাল কিছু করবে বলেই আশা ক্রিকেট প্রেমীদের।

যুজবেন্দ্র চাহাল

যুজবেন্দ্র চাহাল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল ২০২০-তে ১৫ ম্যাচ খেলে ২১ উইকেট নেওয়া যুজবেন্দ্র চাহালের পারফরম্যান্স ভারত বনাম অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজে নজরে থাকবে। সংশ্লিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সাতটি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন চাহাল।

জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ

২০১৮-১৯ মরসুমের বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়া জসপ্রীত বুমরাহ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজ জেতাতে বড় ভূমিকা নেবেন। আইপিএল ২০২০-তে ১৫টি ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়েছেন বুমবুম।

মহম্মদ শামি

মহম্মদ শামি

এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭টি ওয়ান ডে ম্যাচ খেলে ৩৫টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। অজিভূমে আসন্ন ওয়ান ডে সিরিজ জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই ফাস্ট বোলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+