দ্য হান্ড্রেডে ভারতের ৫ মহিলা ক্রিকেটার, হরমনপ্রীতরা কে কোন দলে তা চূড়ান্ত
একশো বলের ক্রিকেট। ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে অভিনব ফরম্যাটের সীমিত ওভারের ক্রিকেট। অনেকেই মনে করছেন টি ২০-র জনপ্রিয়তায় থাবা বসাতেই পারে টি ১০ কিংবা এই দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্ট। ২১ জুলাই থেকে শুরু হতে চলা অভিনব টুর্নামেন্টে খেলতে দেখা যাবে ভারতের মহিলা দলের পাঁচ ক্রিকেটারকে।

ভারতীয় মহিলা টি ২০ দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর খেলবেন ম্যাঞ্চেস্টার অরিজিন্যালসের হয়ে। ভারতের টি ২০ দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা সাদার্ন ব্রেভের হয়ে খেলবেন। স্মৃতি আর ইংল্যান্ডের ড্যানি ওয়েটের ওপেনিং জুটিকে টুর্নামেন্টের বিস্ফোরক জুটি বলে মনে করা হচ্ছে। টিন ব্যাটিং সেনসেশন শেফালি ভার্মা খেলবেন বার্মিংহাম ফিনিক্সের হয়ে। শেফালি এই মুহূর্তে মহিলাদের টি ২০-তে বিশ্বে ১ নম্বর ক্রিকেটার। নিউজিল্যান্ডের সোফি ডিভাউনের পরিবর্ত হিসেবে তাঁকে দলে নিয়েছে বার্মিংহাম। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করা দীপ্তি শর্মা খেলবেন লন্ডন স্পিরিট দলের হয়ে। এ ছাড়া জেমাইমা রডরিগেজ খেলবেন নর্দার্ন সুপারচার্জার্সে।

দ্য হান্ড্রেডের উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে হরমনপ্রীতকে ম্যাঞ্চেস্টার অরিজিন্যালসের জার্সিতে। তিনি বলেন, দ্য হান্ড্রেডের প্রথম ম্যাচেই খেলার সুযোগ পাচ্ছি এটা ভেবে খুবই রোমাঞ্চিত লাগছে। ইতিহাসের সাক্ষী হতে পারছি। দেশে অনেক দর্শকের সামনে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবার ইংল্যান্ডের ওভালের মতো বড় মাঠে তেমন অভিজ্ঞতার সাক্ষী হতে পারব, এটা ক্রিকেটারদের কাছেও যথেষ্ট গুরুত্বের।

উল্লেখ্য, কিয়া সুপার লিগে ২০১৯ সালে খেলেছিলেন হরমনপ্রীত, স্মৃতি ও দীপ্তি। সেই টুর্নামেন্ট তুলে দিয়ে শুরু হচ্ছে নতুন ফরম্যাটের খেলা। ভারতীয় তারকাদের পেয়ে টুর্নামেন্টের সাফল্যের বিষয়ে আপ্লুত আয়োজকরাও। দ্য হান্ড্রেডে থাকছে পুরুষ ও মহিলাদের আটটি করে দল।
Meet the latest world-class talent announced for The Hundred! 🔥
— The Hundred (@thehundred) June 10, 2021












Click it and Unblock the Notifications