এই পাঁচ বোলার কেরিয়ারে কখনও নো বল করেননি, তালিকায় রয়েছেন মাত্র এক জন ভারতীয়

এই পাঁচ বোলার কেরিয়ারে কখনও নো বল করেননি, তালিকায় রয়েছেন মাত্র এক জন

ব্যাটসম্যানদের খেলা দেখতে বেশি ভাল লাগলেও, ম্যাচ জেতানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকারী হয় বোলারদের ভূমিকা। এমন ভুরিভুরি উদাহরণ রয়েছে যেখানে স্কোর বোর্ডে পাহাড় প্রমাণ রান তুলেও বোলারদের ব্যর্থতায় খালি হাতে ফিরতে হয়েছে দলগুলিকে। নো-বল করাটা বোলারদের সব থেকে বড় সমস্যা আধুনিক ক্রিকেটে। এই জন্য বহু রান অকারণেই চলে যায় দলগুলির হাত থেকে। তবে, এমনও পাঁত বোলার রয়েছেন যাঁরা কখনও নো বল করেননি পুরো কেরিয়ারে। এক নজরে সেই তালিকায় দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে তৈরি এই তালিকা।

ইয়ান বোথাম:

ইয়ান বোথাম:

এই তালিকায় নাম রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ইয়ান বোথামের নাম। ১৬ বছরের কেরিয়ারে একটাও নো বল করেননি বোথাম। ১০২ টেস্টে ৩৮৩ উইকেট পেয়েছেন বোথাম। ব্যাট হাতে ৫২০০ রান করেছিলেন তিনি। ১১৬ ওডিআই ম্যাচে ২১১৩ রান করেছেন ইয়ান এবং তিনি সংগ্রহ করেছেন ১৪৫ উইকেট।

ইমরান খান:

ইমরান খান:

পাকিস্তানের সব থেকে সফল অধিনায়ক ইমরান খান। কখনও নো বল না করা ক্রিকেটারদের তালিকায় রয়েছে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ১৯৮২ সালে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন ইমরান। ৮৮ টেস্ট ম্যাচে পাকিস্তানের জার্সিতে ৩৮০৭ রান করেন ইমরান, তাঁর শিকার ৩৬২ উইকেট।

ল্যান্স গিবস:

ল্যান্স গিবস:

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক নিজের কেরিয়ারে কখনও নো বল করেননি। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৭৯টি টেস্ট এবং ৩টি এক দিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ল্যান্স। সর্ব মোট ৩১১ উইকেট পেয়েছেন ল্যান্স গিবস। তিনিই বিশ্বের একমাত্র স্পিনার যিনি কখনও কোনও নো বল করেননি।

ডেনিস লিলি:

ডেনিস লিলি:

এই তালিকায় নাম আসে ডেনিস লিলিরও। লিলিও নিজের কেরিয়ারে কখনও নো বল করেননি। উনি ৭০টি টেস্ট ম্যাচে ৩৫৫ উইকেট সংগ্রহ করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬৩টি এক দিনের ম্যাচে ১০৩টি উইকেট নিয়েছেন।

কপিল দেব:

কপিল দেব:

এক মাত্র ভারতীয় হিসেবে এই তালিকায় স্থান করে নিয়েছেন কপিল দেব। ভারতকে ১৯৮৩ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করা অধিনায়ক ১৩১টি টেস্ট এবং ২২৫টি ওডিআই ম্যাচ খেলেছিলেন। দুই ফরম্যাটের ক্রিকেটে তাঁর সংগৃহীত রান যথাক্রমে ৫২৪৮ এবং ৩৭৮৩। কপিল দেবের নামে রয়েছে ৪৩৪টি টেস্ট উইকেট এবং ২৫৩ ওডিআই উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+