IND vs NZ: অস্ট্রেলিয়া সিরিজই কঠিন পরীক্ষা রোহিত-বিরাটদের, সিনিয়রদের নিয়ে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের লজ্জাজনকভাবে হারতে হয়েছে ভারতীয় দলকে। এই প্রথমবার কিউয়িদের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারল ভারত। একই সঙ্গে প্রাপ্তি হোয়াইটওয়াশের লজ্জা। গোটা সিরিজেই ভারতীয় দল হতাশা জনক পারফরম্যান্স করেছে, গুটিকতক কয়েকজন ক্রিকেটার বাদ দিলে প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন।

এই পরিস্থিতিতে আগামী ১০ই নভেম্বর অস্ট্রেলিয়া ৱওনা দেবে ভারতীয় দল। সেখানে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকর ট্রফি খেলবে টিম ইন্ডিয়া। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতাশা জন্য পারফরমেন্সের পর ভারতীয় দলকে নিয়ে কী ভাবছে বিসিসিআই? ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্সও বেশ খারাপ। এই পরিস্থিতিতে তাদের নিয়োগ নিয়েও কি কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড?

রবিবার সিরিজ হারের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় দলেরকে নিয়ে বিসিসিআইয়ের ভাবনা প্রকাশ্যে এল। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, ভারতীয় দলকে নিয়ে বিশেষ করে কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ১০ই নভেম্বর ভারতীয় দল অস্ট্রেলিয়া রওনা দেবে।

এই পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নেওয়া হলে তা ভারতীয় দলের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে সিনিয়রদের জন্য এক কথায়যে শেষ সুযোগ তা কিন্তু আভাস পাওয়া গেছে বোর্ডের অন্দর থেকেই।

সংবাদ সংস্থা পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রে জানিয়েছেন, ভারতীয় দলের এই পারফরমেন্স সত্যি হতাশাজনক। অবশ্যই কারণ বিশ্লেষণ করতে হবে যেমন প্রতিটি সিরিজের পরই বিশ্লেষণ করা হয় সেই বিশ্লেষণ হবে তবে। এখনই কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় কারণ ইতি মধ্যেই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছে। কোন কঠোর সিদ্ধান্ত নিলে সেটা দলের উপর বিরুপ প্রভাব ফেলতে পারে।'

একই জন্য এই সূত্র আরও জানিয়েছেন, ভারত অস্ট্রেলিয়া সিরিজে ফলাফল দেখেই অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারে সেক্ষেত্রে হয়তো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে।

কিন্তু যদি ভারত বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, ইংল্যান্ড সিরিজে সিনিয়রদের নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আগামী সিরিজে ফলাফল ভালো না হলে সিনিয়র চারজনই সম্ভবত একসঙ্গে ঘরের মাঠে তাদের শেষ টেস্ট খেলে ফেললেন।' অশ্বিনের বিকল্প ওয়াশিংটন ভালো খেলেছেন, রোহিত একেবারেই ছন্দে নেই। একইসঙ্গে কোহলিও ভালো জায়গায় নেই।

বেঙ্গালুরু টেস্ট ছিল ভারতীয় দলের জন্য অশনি সংকেত এরপর পুণেতে হেরে লজ্জার মুখোমুখি হতে হয় টিম ইন্ডিয়াকে। মুম্বই এসেও মানরক্ষা করতে ব্যর্থ হলেও রোহিত শর্মার দল এর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিভে গেল ভারতীয় দল একই সঙ্গে অত্যন্ত কঠিন রাস্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+