ফিট পৃথ্বী শ মাতালেন নেট ও সোশ্যাল মিডিয়া, নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাবর্তনের সম্ভাবনা!
ফিট পৃথ্বী শ মাতালেন নেট ও সোশ্যাল মিডিয়া, নিউজিল্যান্ড সিরিজে প্রত্যাবর্তনের সম্ভাবনা!
ডোপিং-র অভিযোগ নির্বাসন কাটিয়ে চার মাস পর ক্রিকেটে ফেরার পর মুম্বই-র হয়ে রঞ্জি খেলতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন ভারতের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ। চিকিৎসকের পরামর্শ নিয়ে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পর আবারও নেটে ব্যাট হাতে দেখা গেল টিম ইন্ডিয়ার ফিট ওপেনারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ান ডে ও টেস্ট দলে সুযোগ পাবেন কি পৃথ্বী, এখন সেই প্রশ্নই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাঠে টেস্টে শতরান রয়েছে পৃথ্বী শ-র। তবে উত্থানের ঠিক আগেই তাঁর বিরুদ্ধে ডোপিং-র অভিযোগ ওঠে। তাঁকে নির্বাসনে পাঠায় বিসিসিআই। মুম্বই-র হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ক্রিকেটে কামব্যাক হয় পৃথ্বী শ-র। ওই টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাট করেন ২০ বছরের ব্যাটসম্যান। এরপর রঞ্জি ট্রফিতেও দ্বিশতরান হাঁকান পৃথ্বী। তবে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে কর্নাটকের বিরুদ্ধে রঞ্জির গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার সময় কাঁধে চোট পান ভারতীয় ওপেনার। প্রায় মাস খানেক বিশ্রামে থাকার ফের নেটে অনুশীলন শুরু করেছেন পৃথ্বী শ।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">My favourite sound. The sound when the ball hits the middle of my bat. Superb net sessions going on. <a href="https://t.co/Iw8bUJXE4N">pic.twitter.com/Iw8bUJXE4N</a></p>— Prithvi Shaw (@PrithviShaw) <a href="https://twitter.com/PrithviShaw/status/1217079905499799552?ref_src=twsrc%5Etfw">January 14, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>নেটে নিজের অনুশীলনের ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন পৃথ্বী শ। লিখেছেন, ব্যাটের মধ্যভাগে বলের সংঘাতের শব্দ তাঁর বড় পছন্দের। দুর্দান্ত নেট সেশন চলছে বলেও জানিয়েছেন ২০ বছরের ভারতীয় ক্রিকেটার। উল্লেখ্য নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে। ওয়ান ডে ও টেস্ট সিরিজের জন্য ভারতীয় দলে পৃথ্বীর সুযোগ হয় কিনা, সেদিকে তাকিয়ে দেশের ক্রিকেট মহল।












Click it and Unblock the Notifications